Monday, March 16, 2026
Homeজুটমিল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য মালদহে

জুটমিল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য মালদহে

মালদহ: ফের খুনের ঘটনা কালিয়াচকে (Kaliachak)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম আজমাউল শেখ। তাঁর বয়স ৪৯ বছর। তাঁর বাড়ি সুজাপুরের চাষপাড়া এলাকায়। তিনি পার্শ্ববর্তী ডাঙ্গা এলাকায় একটি জুটমিলের (Jutemill) কারখানায় কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে তৃণমূল কর্মী আজমাউল সুজাপুর ডাঙ্গায় জুটমিলে কাজে যান। কিন্তু সেদিন রাতে সে আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় কয়েকজন ডাঙ্গা এলাকায় মাঠের মধ্যে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পেয়ে তাঁর বাড়িতে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের লোকজন। অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ (Kaliachak Police Station)। পুলিশ তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে কালিয়াচক হাসপাতালে (Kaliachak Hospital) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু এভাবে জুটমিলের কর্মীকে (Jutemill Worker) কে বা কারা খুন করল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে কালিয়াচক থানায় (Kaliachak Police Station) একটি খুনের ঘটনা দায়ের করা হয়েছে। তাঁর স্ত্রীর দাবি, আজমাউলের সাথে কারোর কোন‌ও শত্রুতা ছিল না। এলাকার সকলের সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক ছিল। তিনি আরও জানান, “রাতে আজমাউল ফোন না করায় একটু উদ্বিগ্ন হয়েছিলাম। এরপরই বেশ কয়েকবার আমি নিজেই তাঁকে ফোন করি। কিন্তু তাঁর ফোন লাগেনি। আজ সকাল সাড়ে আটটা নাগাদ তাঁর রক্তাক্ত দেহ উদ্ধারের খবর পাই। কে বা কারা এভাবে আমার স্বামীকে খুন করল তা বলতে পারছি না।” অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ (Kaliachak Police Station)।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88