Wednesday, May 20, 2026
Homeপুরীর রথযাত্রায় বিশৃঙ্খলা, তীব্র গরমে অসুস্থ ৬০০’ র বেশি ভক্ত, আশঙ্কাজনক ৯

পুরীর রথযাত্রায় বিশৃঙ্খলা, তীব্র গরমে অসুস্থ ৬০০’ র বেশি ভক্ত, আশঙ্কাজনক ৯

ওয়েবডেস্ক- ২৭ জুন ছিল পুরীর (Puri) রথযাত্রা (Rathayatra)। প্রতিবছরের মতো এবারে পুরীতে ছিল ভক্তদের (Devotees) সমাগম। তীব্র গরম উপেক্ষা করে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। রথের রশিতে টান দিতে হুড়োহুড়ি পড়ে যায়। এদিকে এই তীব্র গরমে (Heat Wave) আর অতিরিক্ত ভিড়ে ভক্তদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। অসুস্থ (Sick) হয়ে পড়েন ৬২৫ জন ভক্ত।

এদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানিয়েছন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কিশোর শতপথী। এদের মধ্যে বেশিরভাগ মানুষের অভিযোগ, ধাক্কাধাক্কিতে অল্প চোট পেয়েছেন তারা। সেই সঙ্গে এত মানুষের ভিড়ে অনেকে বমি করতে থাকেন অজ্ঞান হয়ে যান। চিকিৎসার পরে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাণহানির কোনও ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- মাসির বাড়ি পৌঁছতেই পারল না জগন্নাথদেব, ফের শুরু রথযাত্রা

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী মুকেশ মহালিং জানিয়েছেন, উচ্চ তামমাত্রা ও আর্দ্রতার জন্য মানুষ অসুস্থ হয়ে পড়েছে।

বর্তমানে ৭০ জন পুরী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন, এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, বলাগান্ডি এলাকায় বলভদ্রের রথ ‘তালধ্বজ’ প্রায় এক ঘণ্টা আটকে থাকার কারণে হুড়োহুড়ি শুরু হয়। অতিরিক্ত ভিড়ের চাপে বহু মানুষই আটকে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি হুড়োহুড়িতে পদদলিতে মতো ঘটনা ঘটে। আহত হয়েছে প্রায় ৫০০’ বেশি মানুষ। এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।

প্রতিবারের মতো এ বারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ, জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন পদ্মধ্বজ। রথযাত্রার দিন বলরামের রথ বলভদ্রের তালধ্বজের রশি টান দিতে গিয়েই এই বিশৃঙ্খলা ঘটনা ঘটে। প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

দেখুনা আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot