Sunday, March 15, 2026
Homeদেশের প্রধানমন্ত্রী মোদি না শাহ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

দেশের প্রধানমন্ত্রী মোদি না শাহ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ওয়েবডেস্ক- নবান্ন (Nabanna) থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। বাংলা দিবস (Bangla Dibas) পালনকে সামনে রেখে কেন্দ্রকে তোপ দেখে জোর সওয়াল করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন ভারতের প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদি না অমিত শাহ? প্রধানমন্ত্রী তো বিদেশে ঘুরে বেড়ান, বকলমে সরকার চালাচ্ছেন অমিত শাহ। তাহলে অমিত শাহকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেই তো হয়।

মুখ্যমন্ত্রীর সমস্ত রাগ গিয়ে কেন্দ্রের উপর পড়ে সংবিধান হত্যা দিবস’ পালন নিয়ে কেন্দ্রের নির্দেশ নিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকার এই দিবস পালন নিয়ে চিঠিও দিয়েছে। এই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী। দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। সেই ঘটনার ৫০ বছর পূর্তিতে ‘সংবিধান হত্যা দিবস’ (‘Constitution Assassination Day’) পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আগামী ২৫ জুন সেই দিন পালন করা হবে। রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

মুখ্যমন্ত্রীর সাফ জানিয়ে দেন, কেন্দ্রের এই নির্দেশ মানতে রাজি নই। এদিন তিনি প্রশ্ন তোলেন, জরুরি অবস্থার ৫০ বছর ২০২৪ সালে পার হয়ে গিয়েছে। কেন ২০২৫ সালে সেই দিবস পালন করা হচ্ছে? মুখ্যমন্ত্রীর জবাব, ওরা ওদের মতো পালন করুক। আমরা এই দিবস পালন করছি না। ফলে ওরা ওদের মতো পালন করুক, আমরা আমাদের মতো পালন করছি না। কারণ, আমাদের মতো করে পালন করতে হলে প্রতিদিন গণতন্ত্র হত্যা দিবস পালন করতে হবে।

আরও পড়ুন-রেলযাত্রীদের জন্য সুখবর, শীঘ্রই শিয়ালদহ শাখায় চালু হতে চলেছে AC লোকাল

মুখ্যমন্ত্রীর মতে দেশে প্রতিদিন গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। প্রতিদিনই তাহলে এই দিবস পালন করা উচিত। পরিকল্পিত ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে’। নোটবন্দির সময়কে সামনে এনে মুখ্যমন্ত্রী বলেন, নোটবন্দির সময়েই গণতন্ত্র হত্যা করা হয়েছে। কত মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কত মানুষের মৃত্যু হয়েছে। সেই দিনটাকে কেন ‘ব্ল্যাক মানি ডে’ বলে পালন করা হবে না’?

বাংলা দিবস পালন প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীর প্রশ্ন ২০ জুন প্রতি রাজ্যের রাজভবনে বাংলা দিবস পালিত হবে বলে ঠিক করা হয়েছিল। এই তারিখ কিভাবে ঠিক করা হল? দেশ তো স্বাধীন হয়েছে ১৫ আগস্ট। জুন মাসের দুমাস পর। বাংলা প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হবে, সেটা কি আপনারা ঠিক করে দেবেন। এটা বাংলাকে অসম্মান করা হচ্ছে বলেই মনে করছি। ১ বৈশাখ বাংলা দিবস পালন করবে বাংলার সরকার।

দেখুন ভিডিও-

 

 

 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked