Wednesday, March 11, 2026
Homeপুরুলিয়ায় মহাধুমধামে পালন জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠান

পুরুলিয়ায় মহাধুমধামে পালন জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠান

পুরুলিয়া:  জগন্নাথ দেবের স্নানযাত্রা মহাধুমধামে পালিত হল পুরুলিয়ার সরবাগানে। প্রতিবারের মত চলতি বছরেও পুরুলিয়ার সরবাগানের জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান। এদিন সাতসকাল থেকেই পুরুলিয়ার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ছিল সাজো সাজো রব। ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মন্দির এলাকা।

পুরী, দিঘা, মাহেশে ভক্তদের ঢল। জৈষ্ঠ্য মাসের পুর্ণিমা তিথিতে পালিত হয় এই উৎসব।মঙ্গলবারই ইসকনের তরফে সময়সূচী ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছিল পর পর অনুষ্ঠানের কথা। সেই মত দিঘার মন্দিরে সকাল থেকেই শুরু হয়েছে স্নানযাত্রার অনুষ্ঠান। পুরীতে স্নানযাত্রা ঘিরে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা সুদর্ষন চক্র , মদনমোহন বিগ্রহকে মন্দির থেকে স্নানের বেদিতে নিয়ে আসা হয়। সেখানে তাদের প্রথাগতঙাবে স্নান করানও হয়। পাশাপাশি ভক্তদের দর্শনের জন্য মঞ্চ সজ্জিত করা হয়। দেবতাদের স্নান করানও হয় ১০৮ট তীর্থের জল, পঞ্চামৃত, বিভিন্ন ফলের রস ও অন্যান্য প্রবিত্র দ্রব্য দিয়ে। পুরীর পাশাপাশি দিঘা, মাহেশেও জগন্নাথ দেবের স্নানযাত্রায় ভক্তদের ঢল।

আরও পড়ুন: পুরী, দিঘায় জগন্নাথের স্নানযাত্রা, দেখুন ভিডিও

এবার জেলাতেও সেই ছবি। পুরুলিয়ায় স্নানযাত্রার সূচনা হয় কংসাবতী নদী থেকে আনা পবিত্র জল দিয়ে। মহিলারা মাথায় কলস নিয়ে কলস যাত্রার মধ্য দিয়ে পৌঁছান জগন্নাথ মন্দিরে। এরপর ধূপ-ধুনো, সংকীর্তন এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নান পর্ব। একের পর এক ভক্ত ভগবানের স্নানযাত্রায় অংশগ্রহণ করে পূণ্য অর্জনের আশায় অর্ঘ্য নিবেদন করেন।

মন্দির সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় হবে ‘গজমুখ দর্শন’ এক বিশেষ পর্ব। যেখানে ভগবান জগন্নাথদেব ভক্তদের দর্শন দেবেন হাতির রূপে।পুরীর রীতি অনুসরণ করেই সরবাগানে পালিত হয় এই আচার অনুষ্ঠান। শাস্ত্র মতে,  স্নানযাত্রার পর জগন্নাথদেব অসুস্থ হন। জ্বর, সর্দি ও কাশিতে ভোগেন বলে মনে করা হয়। তাই গজমুখ দর্শনের পর থেকে রথযাত্রা পর্যন্ত জগন্নাথ দেব থাকবেন বিশ্রামে। ফলে আজকের দর্শনই ছিল শেষ, পরবর্তীবার ভগবানের দর্শন মিলবে রথযাত্রার দিন।

জগন্নাথভক্তদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও ভক্তিভাব। অনুষ্ঠানকে কেন্দ্র করে সারবাগান এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও ছিল যথাযথ। স্থানীয় মানুষদের পাশাপাশি বাইরের বহু ভক্তরাও ভিড় জমান এই ধর্মীয় উৎসবে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast