Sunday, March 22, 2026
Homeকসবা কাণ্ডে কতটা এগোল তদন্ত, জেনে নিন  

কসবা কাণ্ডে কতটা এগোল তদন্ত, জেনে নিন  

কলকাতা: কসবা কাণ্ডে (Kasba Incident) পুলিশের (Kolkata Police) নজরে ল কলেজের সিসিটিভি ক্যামেরা। ওই ক্যামেরার আওতায় রয়েছে কলেজের ইউনিয়ন রুম চত্বর। আজই ঘটনার পুনর্নির্মাণ হওয়ার সম্ভাবনা। ঘটনাস্থলে মিলেছে ধস্তাধস্তির চিহ্ন। তদন্তে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে খবর।

শনিবার সকাল থেকেই পুলিশি প্রহরায় সাউথ ক্যালকাটা ল কলেজ (South Calcutta Law College)। গতকাল ফরেনসিক বিশেষজ্ঞরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছেন। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। ইউনিয়ন রুমের বাইরে কারা ছিলেন তা সিসি ক্যামেরার ফুটেজ থেকে যাচাই করতে চাইছেন তদন্তকারীরা। প্রয়োজনে গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরা করার হতে পারে বলে মনে করা হচ্ছে। একদিকে কেমিক্যাল এগজামিনেশন অন্যদিকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দুটো মিলিয়ে দেখার চেষ্টা চলছে।

আরও পড়ুন: শনির সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি, কদিন চলবে এই বৃষ্টি

ঘটনার দিন সন্ধে সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ইউনিয়ন রুমের বাইরে কারা উপস্থিত ছিলেন, সেই সময় ক্যাম্পাসে কারা ছিলেন গোটাটাই সিসিটিভি খতিয়ে দেখে জানার চেষ্টা চলছে। মেন গেটের সিসিটিভির আওতায় ইউনিয়ন রুম চত্বর। দ্বিতীয় গেটের সিসিটিভি ক্যামেরার আওতায় গার্ড রুম, ওয়াশ রুম চত্বর।

কলেজের নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার দিন দ্বিতীয় শিফটে নিরাপত্তার দায়িত্বে কারা ছিলেন সেই তালিকা পুলিশের হাতে। একই সঙ্গে তিন অভিযুক্তের মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতনের সময় যে ভিডিও তোলা হয়েছিল সেটি কার মোবাইলে তোলা হয়েছে তাও জানার চেষ্টা চলছে। তিন ধৃত ছাড়া এই ঘটনার সময় আর কেউ ছিল কি না সেটাও জানতে চাইছেন তদন্তকারীরা।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/