Wednesday, May 20, 2026
Homeকালীগঞ্জের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি

কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি

নদিয়া: কালীগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের। গ্রেফতার মুল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ। শুধু তাই নয়, গ্রেফতার আরও আরও ১। এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ৯।

সোমবার নদিয়ার কালীগঞ্জের উপ নির্বাচনে (Kaliganj By Election) জয়ী হয়েছে তৃণমূল (TMC) । বিজয় উল্লাসের মধ্যেই এক নাবালিকার মৃত্যুর ঘটনা। বোমার আঘাতে মায়ের সামনেই মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রীর। তারপর থেকে দফায় দফায় চলছে বিক্ষোভ।এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পরে রাজ্য রাজনীতিতে। সেই সময়ে এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ৯।

আরও পড়ুন: নির্দেশ পুনর্বিবেচনা সহ DA মেটাতে আরও ৬ মাস সময় চাইল রাজ্য

পুলিশ সূত্রে খবর, এর আগে ৭ জন গ্রেফতার হয়েছে। গত শুক্রবার বিকেলে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। নবাব শেখ ও হাবিবুল শেখ নামে ধৃত দুই। জানা গিয়েছে, এই নবাব শেখ ধৃত মনোয়ার শেখের ছেলে। এর পাশাপাশি হাবিবুল শেখ অভিযুক্ত গাওয়াল শেখের ছেলে। তাদের জিজ্ঞাসাবাদের পরে তদন্তে নেমে ঘটনার মূল অভিযুক্ত গাওয়াল শেখ ও তার আরও এক ছেলে বিমল শেখকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, এই ঘটনার পর থেকেই পলাতক ছিল তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখের পরিবার। গাওয়ালের নির্দেশেই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন মৃতার মা। অভিযোগ পত্রের প্রথমেই ছিল তার নাম। গতকাল সন্ধ্যায় তার ছেলে হাবিবুলকে পুলিশ গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাবা ও ভাইয়ের হদিশ পায় পুলিশ। এরপর গভীর রাতে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার তাদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। এপর্যন্ত এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot