Homeলিডতেরঙ্গা যাত্রায় আজ অবরুদ্ধ শহর, বন্ধ একাধিক রাস্তা, দ্বিতীয় হুগলি সেতুতেও পণ্যবাহী...
Har Ghar Tiranga Yatra

তেরঙ্গা যাত্রায় আজ অবরুদ্ধ শহর, বন্ধ একাধিক রাস্তা, দ্বিতীয় হুগলি সেতুতেও পণ্যবাহী গাড়িতে নিষেধাজ্ঞা

দ্বিতীয় হুগলি সেতুতেও পণ্যবাহী গাড়িতে নিষেধাজ্ঞা

কলকাতা: ‘হর ঘর তেরঙ্গা’ (Haar Ghar Teranga) কর্মসূচি ঘিরে সোমবার কলকাতায় (Kolkata) বড় মিছিলের আয়োজন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রায় ৩০ হাজার মানুষের এই শোভাযাত্রা হওয়ার কথা। তার জেরে সকাল থেকেই কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে ট্র্যাফিক পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু-সহ (Second Hooghly Bridge) কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় দিনভর পণ্যবাহী গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আকাশবাণী ভবনের বিপরীতে গোষ্ঠ পালের মূর্তির সামনে থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর গেট পর্যন্ত হবে তেরঙ্গা যাত্রা। বেলা আড়াইটে নাগাদ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা। মিছিলকে কেন্দ্র করে সকাল ১০টা থেকেই একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আরও খবর : দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

খিদিরপুর রোড, মেয়ো রোড এবং আর আর অ্যাভিনিউ-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বন্ধ রাখা হবে। মিছিলের সম্ভাব্য রুটের মধ্যে রয়েছে কিংসওয়ে, রানি রাসমণি অ্যাভিনিউ, পলাশী গেট রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, লাভার্স লেন এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।

শুধু রাস্তা বন্ধ নয়, দুপুর ১২টা থেকে মিছিলের সংলগ্ন প্রায় ১২টি রাস্তায় গাড়ি পার্কিংয়েও নিষেধাজ্ঞা থাকছে। পরিস্থিতি অনুযায়ী আরও কিছু রাস্তা থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ আধিকারিকদের।

এ দিন দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড এবং এসপি মুখার্জি রোডে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। তবে এলপিজি, সিএনজি, পেট্রল, ভোজ্য তেল, অক্সিজেন, সবজি, ফল, দুধ ও মাছের মতো অত্যাবশ্যকীয় পণ্যবাহী গাড়িকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। ফলে সোমবার শহরের পথে বেরোনোর আগে যাত্রীদের বিকল্প রাস্তা বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News