Friday, March 13, 2026
Homeপূর্বস্থলীর মাদ্রাজ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

পূর্বস্থলীর মাদ্রাজ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

ওয়েব ডেস্ক: পূর্বস্থলী দু’নম্বর ব্লকের মাদ্রাজ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চরম সমস্যা। ক্লাস রুমের দেওয়ালে বড়সড় ফাটল দেখা গিয়েছে। শুধু তাই নয়, ক্লাসের ছাদেরও বেহাল দশা। বৃষ্টি হলেই ছাদ থেকে চুঁইয়ে জল পড়ে। ক্লাসরুমের মেঝেতে জমে যায় জল। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। জানা গিয়েছে, বেশ কয়েকজন পড়ুয়া ক্লাসের ভিতরে পরে গিয়েও আহত হয়েছেন। জল জমার কারণে বাধ্য হয়ে ছাত্র-ছাত্রীদের অন্যপাশে সরিয়ে ক্লাস করানো হচ্ছে বলে জানা গিয়েছে।

একদিকে রয়েছে শিক্ষক সংকট, অন্যদিকে বেহাল দশা বিদ্যালয়ের। কোথাও দেওয়াল খসে পড়ছে আবার কোথাও দেখা যাচ্ছে দেওয়ালে ফাটল। রীতিমত এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে, পড়ুয়া থেকে স্কুল শিক্ষক ও অভিভাবকদের মনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, ৭২ জন ছাত্র-ছাত্রীর জন্য মাত্র দু’জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন এই স্কুলে। যা শিক্ষক সংকটের একটি বড় উদাহরণ। বর্ষার সময় এই সমস্যা আরও তীব্র হয়। এরইমধ্যে চলতি বছর দেখা গিয়েছে, স্কুলের ভিতরে ছাঁদ চুঁইয়ে পড়ছে জল। দেওয়ালে ধরেছে ফাটল। যার জেরে ছাত্র-ছাত্রীদের বইখাতা ভিজে যাচ্ছে এবং ক্লাস করানও না যাওয়ায়ও ব্যাপক ক্ষতির মুখেও পড়ছে ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন : পানিহাটিতে বিজেপির গোষ্ঠীকোন্দল, আক্রান্ত বিজেপি নেতা

বিদ্যালয়ের একমাত্র শিক্ষিকা জানান, এই পরিস্থিতিতে ক্লাস করানো অত্যন্ত কঠিন। বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে বিডিও অফিস এবং এসআই অফিসে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এবং দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। অভিভাবকদেরও দাবি, যত দ্রুত সমভ্ব এই সমস্যা মেটানও হোক। বিদ্যালয়ের এই বেহাল দশার কারণে ছেলে মেয়েদের অনেক পিছিয়ে পড়তে হচ্ছে বলে অভিযেগ তাঁদের। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলেই অবিলম্বে এই বেহাল দশা থেকে মুক্তি চাইছেন।

দেখুন অন্য খবর

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel