Friday, June 19, 2026
Homeপানিহাটিতে বিজেপির গোষ্ঠীকোন্দল, আক্রান্ত বিজেপি নেতা

পানিহাটিতে বিজেপির গোষ্ঠীকোন্দল, আক্রান্ত বিজেপি নেতা

পানিহাটি: ফের গোষ্ঠীকোন্দলের ছবি পানিহাটিতে (Panihati)। বিজেপি কর্মীদের কাজের প্রতিবাদ করায় বিজেপি মন্ডল সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ উঠল। এই অভিযোগ দলেরই কর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘোলা থানায় (Ghola Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

দলে থেকেই দলের মধ্যে বেশ কিছু খারাপ কাজের অভিযোগ উঠে আসছিল বেশ কিছু কর্মীদের বিরুদ্ধে। সেই খবর পেয়ে ঘটনার প্রতিবাদ করেন বিজেপির পানিহাটি ৩ নং মন্ডল সাধারণ সম্পাদক সুমন মুখার্জি (Suman Mukherjee)। আর সেই প্রতিবাদ করাই হল কাল। জানা গিয়েছে, রাস্তায় ফেলে সাধারণ সম্পাদককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দলেরই দুই কর্মীর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত দুই বিজেপি কর্মীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : আতঙ্কের দামোদর, নদী ভাঙনে ভয় কাঁপছে ভাসনা গ্রামের বাসিন্দারা

ঘোলা থানায় শুভঙ্কর গুহ ওরফে রাজা ও সুরজিৎ মালিক ওরফে রানার নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, এই মুহুর্তে আহত অবস্থায় পানিহাটি হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপি নেতা সুমন মুখার্জি।

এই ঘটনায় রীতিমত আতঙ্কিত আক্রান্ত বিজেপি নেতা। অন্যদিকে, এই ঘটনা সামনে আসতেই গোষ্ঠীকোন্দলের ঘটনায বলে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। কোণ আক্রশে নিজেপি নেতাকে এইভাবে মারধর করা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto