Tuesday, March 31, 2026
Homeবিরিয়ানি খেয়ে মর্মান্তিক পরিণতি নাবালকের

বিরিয়ানি খেয়ে মর্মান্তিক পরিণতি নাবালকের

ওয়েব ডেস্ক: রেস্তরাঁর বিরিয়ানি (Biriyani) কেড়ে নিল ফুটফুটে এক প্রাণ। ঘটনা তামিলনাড়ুর (Tamilnadu) কোয়েম্বত্তূরের শ্রবণমপট্টি এলাকায়। শুক্রবার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। তাঁর নাম এস সঞ্জীব। বয়স ৮ বছর। বৃহস্পতিবার রাতে পাড়ার একটি রেস্তরাঁ (Resturant) থেকে বিরিয়ানি (Biriyani) কিনে এনেছিলেন ওই পড়ুয়ার মা-বাবা। রাতে তাঁরা সকলে বসে বিরিয়ানি খান। তারপর মা বাবার সঙ্গে খেলায় মেতে ওঠেন পড়ুয়া।

পরদিন শুক্রবার সকালে তাঁর বাবা তাঁকে ঘুম থেকে ডাকতে গেলে কোনও সাড়া দেয় না পড়ুয়া। দ্রুত ছেলেকে নিয়ে হাসপাতালে (Hospital) রওনা দেন বাবা সত্যপ্রভু। স্থানীয় হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা (Test) চলে। তারপর চিকিৎসকেরা তাঁকে কোয়েম্বত্তূর মেডিক্যাল কলেজে স্থানান্তর করার পরামর্শ দেন। তবে ওই হাসপাতালে গেলেই কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: অরুণাচলে প্রবল বৃষ্টিতে খাদে গাড়ি, মৃত্যু এক অন্তঃসত্ত্বা সহ ৭ জনের

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মৃতের দেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন হবে। রেস্তরাঁর বিরিয়ানি খেয়েই ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের মা বাবার। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ওই রেস্তরাঁ মালিকের বিরুদ্ধেও একটি মামলা রুজু করা হয়েছে। বিরিয়ানি থেকেই পড়ুয়ার শরীরে বিষক্রিয়া হয়েছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।

দেখুন অন্য খবর

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot