Saturday, March 14, 2026
Homeনিট পরীক্ষার ফলাফল ঘোষণা! প্রথম দশে কারা?

নিট পরীক্ষার ফলাফল ঘোষণা! প্রথম দশে কারা?

ওয়েব ডেস্ক: প্রকাশিত হল নিটের ফলাফল (NEET Resullt)। আজ শনিবার বেলার দিকে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার আয়োজক এনটিএ (NTA) জানিয়েছে, ‘এখন নিট পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে। নিজেদের স্কোরকার্ডের জন্য প্রার্থীদের ইমেল আইডি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। সেইসঙ্গে লগইন সংক্রান্ত তথ্য দিয়ে তাঁরা neet.nta.nic.in থেকে নিজেদের স্কোরকার্ড দেখতে পারবেন।’ তবে এবারের ফলাফলে প্রথম দশজনের (Top Tens) মধ্যে নাম নেই পশ্চিমবঙ্গের (West Bengal) কোনও প্রার্থীর।

সাফল্যের শীর্ষে রয়েছে দিল্লি (Delhi)। সে রাজ্যে প্রথম দশে রয়েছে মোট তিনজন প্রার্থী। তালিকায় নাম রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবের। প্রথম দশে রয়েছে মহারাষ্ট্র (Maharashtra) এবং গুজরাটের (Gujrat) দু’জন করে পড়ুয়া। পাশাপাশি, প্রথম দশে নাম রয়েছে রাজস্থান (Rajasthan), মধ্যপ্রদেশ (Madhyapradesh) এবং পাঞ্জাবের (Punjab) একজন করে পড়ুয়ার।

আরও পড়ুন: ফের মাওবাদীদের পোঁতা আইইডি বিস্ফোরণে শহিদ সিআরপিএফ জওয়ান

চলতি বছর নিটে (NEET) প্রথম স্থান অধিকার করেছে রাজস্থানের (Rajasthan) পড়ুয়া মহেশ কুমার। তাঁর পার্সেন্টাইল (Percentile) হল ৯৯.৯৯৯৯৫৪৭। এবার মেয়েদের মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছে দিল্লির (Delhi) পড়ুয়া অভিকা আগরওয়াল। প্রথম দশের তালিকায় তাঁর নাম রয়েছে পাঁচ নম্বরে। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৯৯৬৮৩২। প্রথম দশের তালিকায় দিল্লির (Delhi) অভিকাই একমাত্র মেয়ে।

প্রথম দশের তালিকা:
১. প্রথম স্থান অধিকার করেছে রাজস্থানের মহেশ কুমার। তাঁর পার্সেন্টাইল ৯৯.৯৯৯৯৫৪৭।
২. দ্বিতীয় স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশের উৎকর্ষ আওধিয়া। তাঁর পার্সেন্টাইল ৯৯.৯৯৯৯০৯৫।
৩. তৃতীয় স্থান অধিকার করেছে মহারাষ্ট্রের কৃষাঙ্গ জোশী। তাঁর পার্সেন্টাইল ৯৯.৯৯৯৮১।
৪. চতুর্থ স্থান অধিকার করেছে দিল্লির মৃণাল কিশোর ঝা। তাঁর পার্সেন্টাইল ৯৯.৯৯৯৮১৮৯।
৫. পঞ্চম স্থান অধিকার করেছে দিল্লির অভিকা আগরওয়াল। তাঁর পার্সেন্টাইল ৯৯.৯৯৯৬৮৩২।
৬. ষষ্ঠ স্থান অধিকার করেছে গুজরাটের জেনিল বিনোদভাই ভায়ানিস। তাঁর পার্সেন্টাইল ৯৯.৯৯৯৬৮৩২।
৭. সপ্তম স্থান অধিকার করেছে পাঞ্জাবের কেশব মিত্তল। তাঁর পার্সেন্টাইল ৯৯.৯৯৯৬৮৩২।
৮. অষ্টম স্থান অধিকার করেছে গুজরাটের চিরাগ ঝা। তাঁর পার্সেন্টাইল ৯৯.৯৯৯৬৩৭৯।
৯. নবম স্থান অধিকার করেছে দিল্লির হর্ষ কেদাওয়াত। তাঁর পার্সেন্টাইল ৯৯.৯৯৯৫৪৭৪।
১০. দশম স্থান অধিকার করেছে মহারাষ্ট্রের আরব আগরওয়াল। তাঁর পার্সেন্টাইল ৯৯.৯৯৯৫৪৭৪।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked