Monday, March 16, 2026
Homeঘুচল ‘চোকার্স’ তকমা, নতুন চ্যাম্পিয়ন পেল টেস্ট ক্রিকেট

ঘুচল ‘চোকার্স’ তকমা, নতুন চ্যাম্পিয়ন পেল টেস্ট ক্রিকেট

ওয়েব ডেস্ক: ঘুচে গেল ‘চোকার্স’ তকমা। বদলে গেল ক্রিকেটের ইতিহাস। টেস্ট বিশ্বকাপ জিতল দক্ষিণ আফ্রিকা (South Africa)। টেমবা বাভুমার (Temba Bavuma) হাত ধরে প্রথমবারের জন্য আইসিসি (ICC) ট্রফি এল দক্ষিণ আফ্রিকায়। শনিবার লর্ডসে টেস্ট বিশ্বকাপের (World Test Championship) ফাইনালে অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে লাল বলের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হল প্রোটিয়ারা। রাবডার আগুন বোলিং এবং মার্করামের দাপুটে ব্যাটিংয়ের উপর ভর করে বড় ম্যাচে বাজিমাত করল দক্ষিণ আফ্রিকা।

বুধবার শুরু হওয়া এই টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেমবা বাভুমা। লর্ডসে প্রথম থেকেই দাপট দেখায় দক্ষিণ আফ্রিকার বোলাররা। প্রথম ইনিংসে ২১২ রানেরি শেষ হয়ে যায় অজিদের ইনিংস। সর্বোচ্চ ৭২ রান করেন ওয়েবস্টার, স্মিত করেন ৬৬। এদিকে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন রাবাডা, ৩ উইকেট নেন জেনিসন।

আরও পড়ুন: লর্ডসের মাঠে যে আটটি মাইলস্টোন ছুঁলেন স্টিভ স্মিথ

তবে প্রথম ইনিংসে একইভাবে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকাও। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড- এই ত্রয়ীর দাপটে ক্রিজে সেভাবে দাঁড়াতেই পারনেনি প্রোটিয়া ব্যাটাররা। তিনজনে মিলে তুলে নেন ৯ উইকেট। প্রথম ইনিংসে ১৩৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

প্রথম ইনিংসে ৭৪ রানের লিড নিন্যে দ্বিতীয় ইনিংস শুরু করে অজি ব্যাটাররা। কিন্তু ফের ব্যাটিং বিপর্যয় নেমে আসে অজিদের টপ-অর্ডারে। দাপুটে বোলিং করেন রাবাডা এবং এনগিডি। অ্যালেক্স ক্যারি (৪৩) এবং শেষদিকে স্টার্ক (৫৮) কিছুটা লড়াই চালালেও অজিদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২০৭ রানে।

চতুর্থ ইনিংসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং দক্ষিণ আফ্রিকার মাঝে ছিল ২৮১ রানের লম্বা ব্যবধান। কিন্তু এই রান-চেজকে সহজ করে তোলে মার্করামের দাপুটে সেঞ্চুরি। গুরুত্বপূর্ণ সময়ে ১৩৬ রানের দামি ইনিংস খেলেন তিনি। ৬৬ রান করেন অধিনায়ক বাভুমা। অজিদের হয়ে স্টার্ক ৩ উইকেট নিলেও তা যথেষ্ট ছিল না। শনিবারের দিনটা হয়তো লেখা ছিল প্রোটিয়াদের নামেই।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88