Saturday, March 28, 2026
Homeআগামী তিনমাস বন্ধ সুন্দরবনের দরজা

আগামী তিনমাস বন্ধ সুন্দরবনের দরজা

ওয়েব ডেস্ক: রোজের একঘেয়ে জীবন থেকে একটু ছুটি পেলেই মন ছুঁয়ে দেখতে চায় তুলির টানে আকা শান্ত মনোরম পরিবেশকে (Peaceful Environment)। আর ভ্রমণ পিপাসুদের কাছে নতুন নতুন জায়গার সন্ধান পাওয়া যেন হাতে চাঁদ পাওয়ার সমান। তবে আজ যে জায়গার সন্ধান দেবো তা কারোর অজানা নয়। পরিচিত এই জায়গার নাম সুন্দরবন (Sundarban)। মন চাইলে যেখান থেকে একদিনের ছুটি কাটিয়ে ঘরে ফেরা যায়।

সামনেই তো বর্ষার (Rainy Season) আগমন। তা এই বর্ষায় কি সুন্দরবন (Sundarban) যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার গোটা পরিকল্পনা কিন্তু মাটি হয়ে গেল! কারণ এ মাস থেকে আগামী তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের (Sundarban) দরজা। তাই আপাতত তিনমাস বাতিলের খাতায় সুন্দরবনের নাম।

আরও পড়ুন: ফেস্টিভ মুডে সেজে উঠেছে দার্জিলিং! কতদিন চলবে ‘সামার ফেস্টিভাল’?

বলা ভাল, শুধু প্রকৃতির টানেই নয়, ভোজনরসিক বাঙালি বর্ষার বিখ্যাত ইলিশের লোভেও পাড়ি দেয় সুন্দরবনে। সঙ্গে দোসর টিপটিপ বৃষ্টি আর নৌকোবিলাস। কিন্তু পর্যটকদের এই আশায় জল ঢেলে দিল সরকারের নয়া নির্দেশিকা। আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সুন্দরবনের দরজা। ১৫ সেপ্টেম্বরের পর থেকে পর্যটক প্রবেশ করতে পারবে সুন্দরবনে (Sundarban)।

কী কারণে বন্ধ থাকবে সুন্দরবনের দরজা?
জানা গিয়েছে, জুন থেকে সেপ্টেম্বর এই গোটা বর্ষা প্রাণীদের প্রজননের (Breeding Season) সময়। ডিম পাড়ে। সেই প্রক্রিয়ায় বাঁধাবিঘ্ন এড়াতে এবং প্রাণীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এই পদক্ষেপ। এই বর্ষাকালজুড়ে দেশের সব অভয়ারণ্যের কোর এলাকায় পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়। এ প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, “এই সিদ্ধান্ত ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের অন্তর্ভুক্ত। দেশের সমস্ত জঙ্গলে এই সময় বন্যপ্রাণীদের শান্তিপূর্ণ পরিবেশ দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগ নিয়ে থাকি।”

দেখুন অন্য খবর

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot