Saturday, May 2, 2026
Homeফেস্টিভ মুডে সেজে উঠেছে দার্জিলিং! কতদিন চলবে 'সামার ফেস্টিভাল'?

ফেস্টিভ মুডে সেজে উঠেছে দার্জিলিং! কতদিন চলবে ‘সামার ফেস্টিভাল’?

ওয়েব ডেস্ক: বাঙালির প্রিয় পর্যটন স্থল হল দিপুদা অর্থাৎ দিঘা, (Digha) পুরী (Puri) ও দার্জিলিং (Darjeeling)। ছুটির মরসুমে পায়ে চাকা লাগিয়ে হুজুগে পর্যটকদের (Tourists) ঢল নামে এই জায়গাগুলিতে। বছরের প্রায় অধিকাংশ সময়ে এই জায়গাগুলিতে থিক থিক করে পর্যটকদের ভিড়। তবে এই গরমের মরসুমে ছুটি কাটাতে ও নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য দু-চোখ মেলে উপভোগ করতে অধিকাংশ পর্যটকই বেছে নেন পাহাড়ের রানী দার্জিলিংকে (Darjelling)। বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা (Kanchanjangha), সুস্বাদু মোমো (Tasty Momo) ও সুগন্ধি চা (Smelled Tea) মূলত এই তিনের টানেই পর্যটকরা ছুটে যায় দার্জিলিং (Darjeeling) এর বুকে।

তবে এই গরমে দার্জিলিঙের মূল আকর্ষণ হিমালয়ান রেলওয়ের ‘সামার ফেস্টিভাল’ (Summer Festival)। প্রতিবছরের মতো এবছরেও দার্জিলিঙে আয়োজন করা হয়েছে এই নজরকাড়া ফেস্টিভাল (Festival)। গত ৮ জুন থেকে শুরু হয়েছে এই ফেস্টিভাল। চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। উৎসবের আমেজে ঘুম রেল স্টেশনের (Ghum Rail Station) এক অন্য ছবি ধরা পড়েছে।

আরও পড়ুন: মহুয়ার বিয়ের শাড়ির দাম কত, জানলে চমকে উঠবেন…

দেশ বিদেশের পর্যটকদের মনোরঞ্জন দিতে এই উৎসবে জায়গা পেয়েছে ইউনিভার্সাল মোশন আর্টস ফিল্ম ফেস্টিভাল ধ্রুমা (Universal Motion Arts Film Festival Dhruma)। যা আগামী ১৪ জুন কার্শিয়াংয়ের আরপি বয়েজ হাইস্কুলে আয়োজিত হবে। বিভিন্ন ধরনের তথ্যচিত্রের সম্ভারে সেজে উঠবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানকে জমজমাট করতে উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগতের বহু জনপ্রিয় মানুষজন।

তবে শুধু ফিল্ম ফেস্টিভাল নয়, এই অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ অঙ্কন প্রতিযোগিতা (Drawing Competition)। জানা গিয়েছে, কার্শিয়াংয়ে ডিএইচআর-এর সদর দফতর এলিসিয়া প্যালেসে এই অঙ্কন প্রতিযোগিতার (Drawing Competition) আয়োজন করা হবে। পর্যটকদের ভরপুর বিনোদনের জন্য থাকছে নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, চলচ্চিত্র সহ একাধিক কর্মসূচি। তাই এই গরমে দার্জিলিং না গেলে কিন্তু অনেককিছু মিস করতে হবে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188