উত্তরপ্রদেশে সব থানায় ঝুলছে যার ছবি, তার সঙ্গেই ভাইরাল প্রধানমন্ত্রীর ছবি

0

ওয়েবডেস্ক-কানপুরে (Kanpur) প্রধানমন্ত্রীর (Pm) সঙ্গে সাক্ষাৎ কুখ্যাত অপরাধীর। মোদির সঙ্গে কুখ্যাত অপরাধী সন্দীপ ঠাকুরের (Notorious criminal Sandeep Thakur) ছবি ভাইরাল। ২০ মে কানপুর সফরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির হয় এই সন্দীপ। মোদি- সন্দীপ ঠাকুরের ছবি নিয়ে তীব্র কটাক্ষ বিরোধীদের।

উল্লেখ্য সম্প্রতি অপারেশন সিঁদুরের পরে পাঁচ রাজ্যে সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যেই ছিল পশ্চিমবঙ্গ, সেখানে আলিপুরদুয়ারে সভা করেন প্রধানমন্ত্রী। তারপর বিহার হয়ে বিহার হয়ে উত্তরপ্রদেশে যান। কানপুরের চাকেরি বিমানবন্দরে প্রধানমন্ত্রী পৌঁছতেই সেখানে তাঁকে অভ্যর্থনা জানান এই কুখ্যাত গ্যাংস্টার সন্দীপ ঠাকুর। প্রধানমন্ত্রীর সামনেও হাত জোড় করে স্বাগত জানাতে দেখা যায় এই কুখ্যাত গাংস্টার। প্রধানমন্ত্রীও হাত জোড় করে তার শুভেচ্ছা গ্রহণ করেন।

আরও পড়ুন- ভারত পাক যুদ্ধে পাকিস্তানের পাশে তুর্কি, শায়েস্তা করতে কী পদক্ষেপ নিল ভারত?

এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধীরা উত্তরপ্রদেশের আইনকানুন নিয়ে প্রশ্ন তুলেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার রাজ্যে অন্যায়ের সহ্য করা হবে না বলেই হুঙ্কার দেওয়া হয়ে থাকে। দুষ্কৃতীদের এনকাউন্টারে উত্তরপ্রদেশের নাম রয়েছে সবার আগে। সেখানে সন্দীপ ঠাকুরের মতো একজন ব্যক্তি কীভাবে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যাওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে? তাহলে নিশ্চই এই দুষ্কৃতীর সঙ্গে বিজেপির নেতাদের সঙ্গে ওঠাবসা রয়েছে, না হলে এত সাহস সম্ভব নয়। সম্প্রতি পশ্চিমবঙ্গে এসে হুঙ্কার দিয়ে অমিত শাহকে বলতে শোনা গেছে, বাংলায় দেশভক্তদের সরকার হবে, কোনও তোষণের নয়। কিন্তু সেই বিজেপিই কীভাবে এই ধরনের মানুষদের এত ঘনিষ্ঠ হওয়ার সুযোগ দিচ্ছে?

কে এই সন্দীপ ঠাকুর-

সন্দীপ ঠাকুর একজন কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে কানপুরের একাধিক থানায় অভিযোগ রয়েছে। হত্যার, হত্যার চেষ্টা সহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে থানায়। তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়াও চলছে। সেই রকম একজন মানুষ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যাচ্ছে, তাঁকে স্বাগত জানাতে পারছে, সেটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দেখুন ভিডিও-

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO