Friday, March 13, 2026
Homeকাঁকসায় বিজেপি তৃণমূলের সংঘর্ষে গ্রেফতার তৃণমূল কর্মী

কাঁকসায় বিজেপি তৃণমূলের সংঘর্ষে গ্রেফতার তৃণমূল কর্মী

কাঁকসা: বিজেপি ও তৃণমূলের (BJP and Trinamool) সংঘর্ষের ঘটনায় কাঁকসার (Kanksa) আকন্দরা গ্রাম থেকে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ (Kanksa Police Station)। ধৃতের নাম রবিন মিদ্যা। ধৃত তৃণমূল কর্মীকে দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur Court) পেশ করেছে কাঁকসা থানার পুলিশ (Kanksa Police Station)।

বিজেপির অভিযোগ, ওই তৃণমূল কর্মী বিজেপির (BJP) কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। গতকাল মঙ্গলবার এই ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে। এরপরেই বিজেপি কর্মীরা কাঁকসার (Kanksa) মলানদীঘি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: কালীগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় মৃতের বাড়িতে ফরেনসিক দল

বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মার অভিযোগ, একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ বিজেপির (BJP) কর্মীদের উপর হামলা চালাচ্ছে। রাজ্যে আইনের শাসন নয় শাসকের আইন চলছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলে তিনি জানান।

যদিও কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নব কুমার সামন্ত জানিয়েছেন, সবাই একই এলাকার বাসিন্দা। বিজেপির কাজ হল গায়ে পরে ঝগড়া করা। এলাকায় উত্তেজনার সৃষ্টি করা। সেই রকমই ওই তৃণমূল কর্মীকে নানানভাবে কটূক্তি করত বলে তাঁরা জানতে পেরেছেন। ফল স্বরূপ উত্তেজনার সৃষ্টি হলে সে প্রতিবাদ করতে গিয়ে এই ঘটনা। এলাকার মানুষ সবই জানে। মিথ্যা অপপ্রচার করে বিজেপির কোনও লাভ হবে না বলে তিনি জানান।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel