Monday, March 16, 2026
Homeদেশের তৃতীয় পূর্ণ সাক্ষর রাজ্যের মর্যাদা পেল ত্রিপুরা 

দেশের তৃতীয় পূর্ণ সাক্ষর রাজ্যের মর্যাদা পেল ত্রিপুরা 

ওয়েবডেস্ক- দেশের তৃতীয় পূর্ণ সাক্ষর (Fully literate) রাজ্যের মর্যাদা পেল ত্রিপুরা (Tripura)। সোমবার আগরতলায় (Agartala) রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত পূর্ণ সাক্ষর রাজ্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা (Cm Manik Saha)। উল্লাস নব ভারত সাক্ষরতা কার্যক্রম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, লেখাপড়া করার জন্য উৎসাহিত করতে হবে।

২০৪৭-এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ (viksit Bharat) গড়ে তোলার জন্য দেশে স্বাক্ষরতা খুবই গুরুত্বপূর্ণ। দেশের তৃতীয় রাজ্য হিসেবে ত্রিপুরাকে পূর্ণ সাক্ষর রাজ্যের ঘোষণা একটি ঐতিহাসিক মুহূর্ত। ত্রিপুরা রাজ্যে স্বাক্ষরতার হার আরও বৃদ্ধি করার জন্য নজর দিতে হবে শিক্ষা দফতরকে। মানিক সাহা বলেন, দেশের তৃতীয় রাজ্যে হিসেবে ত্রিপুরা আজ পূর্ণ স্বাক্ষর রাজ্যের মর্যাদা পেয়েছে। এটি আজ এক ঐতিহাসিক মুহূর্ত।

মিজোরাম এবং গোয়া পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ছিল। সেই তালিকায় এল ত্রিপুরা। শিক্ষা দফতর সহ আরও বহু মানুষ  এই অভিযানকে বাস্তবায়ন করতে কাজ করেছেন। তাদের এই প্রচেষ্টাকে ধন্যবাদ। ত্রিপুরা মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব সময় বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস-এর কথা। আজ ত্রিপুরা সেটাই করে দেখাল। আমাদের লক্ষ্য সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি জনমুখী প্রকল্পের সুফল পৌঁছে দেওয়া। এই অভিযান সফল করতে কেন্দ্র যথাসাধ্য সহযোগিতা করেছে। এজন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে ধন্যবাদ জানাই।“

আরও পড়ুন- ইরান-ইরাক, ইজরায়েলের আকাশসীমা ব্যবহার করছে না AIR INDIA, বাতিলের সিদ্ধান্ত এ আই এক্সপ্রেসের

মুখ্যমন্ত্রী খতিয়ান তুলে ধরে বলেন, ১৯৬১ সালের আদমশুমারি অনুযায়ী ত্রিপুরায় সাক্ষরতার হার ছিল মাত্র ২০.২৪%। এরপর ১৯৯১-এ সেটি গিয়ে পৌঁছায় ৬০.৪৪%। ২০০১-এ ৭৩.১৯% এবং ২০১১ সালে ৮৭.২২%। উল্লাস কার্যক্রমের মাধ্যমে নবভারত সাক্ষরতা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ২০২৩-২৪ অর্থবর্ষে সমীক্ষায় এই হার ছিল ৯৩.৭%। পরবর্তী সময়ে ২০২৪-২৫ অর্থবর্ষে ৯৫.৬% হয়। তবে যথাযথ সমীক্ষা হলে এই হার আরও বৃদ্ধি পেতে পারে। তাই এই অভিযানকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা দফতরকে আরও উদ্যোগী হতে হবে।

২০২৩ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উল্লাস-১ লোগো উন্মোচন করেন। এর স্লোগান ছিল- জন জন সাক্ষর। মূলত, পাঁচটি মূল উপাদানের উপর দাঁড়িয়ে রয়েছে উল্লাস কার্যক্রম।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88