Monday, March 16, 2026
Homeলাকি নম্বর ছিল ‘১২০৬’, অদ্ভুতভাবে রুপানির মৃত্যুও হল সেই তারিখেই

লাকি নম্বর ছিল ‘১২০৬’, অদ্ভুতভাবে রুপানির মৃত্যুও হল সেই তারিখেই

ওয়েব ডেস্ক: ছিল লাকি নম্বর (Lucky Number), হয়ে গেল মৃত্যুর তারিখ। ‘১২০৬’ নম্বরটিই হয়ে গেল গুজরাতের (Gujarat) প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির (Vijay Rupani) জীবনের শেষ দিন। অথচ মৃত্যুর আগে পর্যন্ত এই একটি নম্বর নিয়েই পাগল ছিলেন তিনি। সরকারি গাড়ির নম্বর থেকে শুরু করে তাঁর ব্যক্তিগত জীবনের বহু ক্ষেত্রেই এই সংখ্যাটির উপস্থিতি ছিল স্পষ্ট। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, এটি ছিল রুপানির ‘লাকি নম্বর’। অথচ, ভাগ্যের নিষ্ঠুর পরিহাস—এই ১২.০৬ তারিখেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় তাঁর জীবনাবসান ঘটল।

জানা গিয়েছে, লন্ডনে নিজের স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। সেই উদ্দেশ্যেই আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী যে বিমানে তিনি উঠেছিলেন, সেটিই ভেঙে পড়ে (Ahmedabad Plane Crash) বৃহস্পতিবার দুপুরে। যাত্রী তালিকায় তাঁর নাম ছিল ১২ নম্বরে—আরও একবার যেন ছায়ার মতো ফিরে এল সেই ‘১২০৬’। এক সময় যেটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করতেন, মৃত্যুর দিনেও সেটি জড়িয়ে রইল তাঁর সঙ্গেই।

আরও পড়ুন: প্রথম বার লন্ডনে যাচ্ছিলেন স্বামীর কাছে, সব কেড়ে নিল অভিশপ্ত বিমান

উল্লেখ্য, রুপানির জন্ম ১৯৫৬ সালের ২ আগস্ট, মায়ানমারের রেঙ্গুনে। রাজনৈতিক অস্থিরতা মাথাচাড়া দেওয়ায় তাঁর পরিবার আশ্রয় নেয় ভারতের রাজকোটে। সেখান থেকেই তিনি ধীরে ধীরে উঠে আসেন গুজরাত রাজনীতির প্রথম সারির এক মুখ হিসেবে। তাঁর রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল ছাত্র রাজনীতি থেকে—অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত হয়ে। এরপর আরএসএস ও জনসংঘের হয়ে সক্রিয় রাজনীতিতে নাম লেখান।

২০১৬ সালের আগস্ট মাসে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিজয় রুপানি এবং ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেই পদ সামলান। এরপর দলের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দায়িত্ব তুলে দেন ভুপেন্দ্রভাই প্যাটেলের হাতে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88