HomeScrollউত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গেও বাড়ছে বর্ষার দাপট, কলকাতায় ঝড়বৃষ্টির...
Weather Update

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গেও বাড়ছে বর্ষার দাপট, কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন...

কলকাতা: উত্তরবঙ্গে আগামী দু’দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর (Weather Update)। বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি হয়েছে (Rain Forecast)। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে।

আবহাওয়া দফতরের মতে, পূর্ব মধ্যপ্রদেশে সরে যাওয়া নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় না থাকলেও মৌসুমি অক্ষরেখা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর জেরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি

দক্ষিণবঙ্গেও বর্ষার দাপট বাড়তে চলেছে। বৃহস্পতিবার কলকাতা-সহ অধিকাংশ জেলায় মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

কলকাতাতেও বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি। সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি ও দফায় দফায় মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে বলে পূর্বাভাস। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং জলাবদ্ধতার আশঙ্কা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

[youtube-feed feed=1]
Read More

Latest News