Wednesday, March 11, 2026
Homeউইম্বলডনে শীর্ষ বাছাই সিনার, ছয়ে নোভাক জোকোভিচ

উইম্বলডনে শীর্ষ বাছাই সিনার, ছয়ে নোভাক জোকোভিচ

স্পোর্টস ডেস্ক: আগামী ৩০ জুন শুরু হচ্ছে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) টেনিস প্রতিযোগিতা উইম্বলডন (Wimbledon 2025)। এক ক্যালেন্ডার বর্ষে আরও তিনটি গ্র্যান্ড স্ল্যাম হয় বটে, তবে ঐতিহ্য ও আভিজাত্যে ইংল্যান্ডের এই প্রতিযোগিতা সবার উপরে। বুধবার প্রকাশিত হল পুরুষ এবং মহিলাদের সিঙ্গলস বাছাই। ছেলেদের মধ্যে শীর্ষ বাছাই রাখা হয়েছে ইয়ানিক সিনারকে এবং মেয়েদের মধ্যে শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা (Aryana Sabalenka)।

তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক এবং ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর সিনারকেই শীর্ষ বাছাই রেখেছে উইম্বলডন কর্তৃপক্ষ। কিছুদিন আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সিনারকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) এখানে দ্বিতীয় বাছাই। ২০২৩ এবং ২০২৪ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন আলকারাজই। এবারে হ্যাটট্রিক করার লক্ষ্যে খেলবেন তিনি।

আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের বেআইনি সম্প্রচার, কী বলল দিল্লি হাইকোর্ট?  

পুরুষদের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বাছাই যথাক্রমে আলেকজান্ডার জেরেভ, জ্যাক ড্রেপার এবং টেলর ফ্রিৎজ। সাতবারের উইম্বলডন জয়ী এবং রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচকে (Novak Djokovic) ষষ্ঠ বাছাই করা হয়েছে। সম্ভবত, এটাই জোকারের শেষ উইম্বলডন। কারণ এ বছর রোলাঁ গারোঁয় সেমিফাইনালে হারের পর তিনি জানান, আগামী বছর ফিরতে নাও পারেন।

এক নজরে ছেলেদের সেরা ১০ বাছাই:

১) ইয়ানিক সিনার (ইতালি)

২) কার্লোস আলকারাজ (স্পেন)

৩) আলেকজান্ডার জেরেভ (জার্মানি)

৪) জ্যাক ড্রেপার (ব্রিটেন)

৫) টেলর ফ্রিৎজ (আমেরিকা)

৬) নোভাক জোকোভিচ (সার্বিয়া)

৭) লোরেঞ্জো মুসেত্তি (ইতালি)

৮) হোলগার রুন (ডেনমার্ক)

৯) ড্যানিল মেদভেদেভ (রাশিয়া)

১০) বেন শেল্টন (আমেরিকা)

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast