Monday, April 13, 2026
HomeScrollহোয়াটসঅ্যাপে অজানা নম্বরের স্প্যাম কলে বিরক্ত? এই এক সেটিংস অন করলেই মিলবে...
Whatsapp

হোয়াটসঅ্যাপে অজানা নম্বরের স্প্যাম কলে বিরক্ত? এই এক সেটিংস অন করলেই মিলবে শান্তি!

হোয়াটসঅ্যাপেও লাগাতার স্প্যাম কল আসছে অজানা নম্বর থেকে?

কলকাতা: ডিজিটাল যুগে (Digital Age) যত সুবিধা বাড়ছে, ততই বাড়ছে প্রতারণার ফাঁদ। এখন শুধু সাধারণ ফোন কল নয়, হোয়াটসঅ্যাপেও (Whatsapp) লাগাতার স্প্যাম কল (Spam Call) আসছে অজানা নম্বর থেকে। কাজের মাঝখানে হঠাৎ রিং—ধরলেই দেখা যাচ্ছে সন্দেহজনক প্রস্তাব বা প্রতারণার চেষ্টা! বিরক্তিকর তো বটেই, অনেক সময় ঝুঁকিপূর্ণও।

তবে চিন্তার কিছু নেই। হোয়াটসঅ্যাপে রয়েছে একটি ইনবিল্ট ফিচার—’Silence Unknown Callers’। এই অপশন অন করলেই আপনার কনট্যাক্ট লিস্টে সেভ না থাকা নম্বর থেকে আসা কল আর রিং বা ভাইব্রেট করবে না। অর্থাৎ ফোনে কল আসলেও আপনি ডিস্টার্ব হবেন না। তবে কল লগে নম্বরটি দেখা যাবে, প্রয়োজনে পরে যাচাই করতে পারবেন।

আরও পড়ুন: রঙের উৎসবে ঘর হোক শুদ্ধ! হোলির আগে এই ৫ জিনিস সরালেই খুলতে পারে সৌভাগ্যের দরজা

কীভাবে অন করবেন ‘Silence Unknown Callers’?

১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. উপরের ডানদিকে থাকা তিনটি ডটে ট্যাপ করুন।
৩. সেখান থেকে Settings-এ যান।
৪. এবার Privacyঅপশনে ক্লিক করুন।
৫. নিচে স্ক্রল করে Calls-এ ট্যাপ করুন।
৬. সেখানে Silence Unknown Callers অপশনটি অন করে দিন।

ব্যাস! এরপর থেকে অজানা নম্বরের কল আর আপনাকে বিরক্ত করবে না।

কেন এই ফিচারটি ব্যবহার করবেন?

  • প্রতারকদের হাত থেকে সুরক্ষিত থাকতে।
  • কাজের সময় অপ্রয়োজনীয় কল এড়াতে।
  • ব্যক্তিগত সময়ে মানসিক শান্তি বজায় রাখতে।
  • আর্থিক বা তথ্য চুরির ঝুঁকি কমাতে।

তবুও যদি দেখেন কোনও নির্দিষ্ট অজানা নম্বর বারবার কল করছে, তাহলে কল লগ থেকে নম্বরটি দেখে ট্রুকলার বা অন্য ভেরিফিকেশন অ্যাপের মাধ্যমে যাচাই করুন। গুরুত্বপূর্ণ মনে হলে রিং ব্যাক করুন, না হলে সরাসরি Report ও Block করে দিন। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন—আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন নিশ্চিন্তে!

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/