Monday, March 23, 2026
HomeScrollকেন অভিশপ্ত লাবুবু? ভয়ংকর এই পুতুলের আসল কাহিনি জানেন?
Labubu Doll Real Story

কেন অভিশপ্ত লাবুবু? ভয়ংকর এই পুতুলের আসল কাহিনি জানেন?

‘লাবুবু’র দাম ছিল কমপক্ষে ৪০ হাজার টাকা

ওয়েব ডেস্ক: চোখ গোল গোল, বড় দাঁত, লম্বা কান, অদ্ভুত দর্শন ‘লাবুবু’ পুতুল (Labubu Doll) নিয়ে একসময় তৈরি হয়েছিল ট্রেন্ড। এবার সেই লাবুবুই পা রাখছে সিনেমার দুনিয়ায়। চিনের খেলনা সংস্থা পপমার্ট হাত মিলিয়েছে সনি পিকচার্সের সঙ্গে। তৈরি হতে চলেছে একটি অ্যানিমেশন ছবি। জানা গিয়েছে, ছবির পরিচালনায় থাকবেন পল কিং, চিত্রনাট্য লিখছেন স্টিভেন লেভেনসন। প্রযোজনার দায়িত্বে রয়েছেন লাবুবুর স্রষ্টা শিল্পী কাসিং লুং। তবে মুক্তির দিনক্ষণ বা বাজেট এখনও প্রকাশ্যে আসেনি।

২০১৯ সালে বাজারে আসার পর থেকেই লাবুবু ঝড় তোলে চিনে, তারপর দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে ভারত-সহ বিভিন্ন দেশে। সেলিব্রিটি দুনিয়াতেও ছড়ায় এই ‘লাবুবু জ্বর’ কিম কার্দাশিয়ান, রিহানা থেকে শুরু করে টলিউডের মিমি চক্রবর্তী ও ঋতাভরী, অনেকেই এই পুতুল নিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: মিশরের রাজারা দিনে একবার খেতেন, জানেন কেন?

‘লাবুবু’ আসলে একাধিক ডিজাইনের পুতুলের একটি সিরিজ, যাকে বলা হয় ‘দ্য মনস্টার্স’। বাজারে রয়েছে প্রায় ৩০০-র বেশি ভ্যারিয়েন্ট ‘ফল ইন ওয়াইল্ড’, ‘টাইম টু চিল’, ‘ম্যাকারন’, ‘প্যাস্টেল’ নানা রূপে। তবে এগুলি ‘ব্লাইন্ড বক্স’-এ বিক্রি হওয়ায় আগে থেকে জানা যায় না কোন পুতুলটি পাওয়া যাবে, সেটাই বাড়িয়ে দেয় কৌতূহল।

তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও কম নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করছেন, এই পুতুল ‘অভিশপ্ত’। ১৯৮৯ সালের কার্টুন ‘দ্য সিম্পসন্স’-এর একটি দৃশ্যের সঙ্গে লাবুবুর মিল খুঁজে পেয়েছেন কেউ কেউ। সেখানে একটি রহস্যময় মূর্তি ঘিরে অস্বাভাবিক ঘটনার উল্লেখ রয়েছে। সেই সূত্রেই ভয় ও কৌতূহল—দুটোই বাড়ছে। যদিও এই দাবির কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবু রহস্যময়তা ঘিরেই যেন লাবুবুর জনপ্রিয়তা আরও বাড়ছে। এবার সেই রহস্য, ভয় আর কল্পনার মিশেলই বড় পর্দায় লাবুবুর গল্প ঠিক কতটা ‘ভয়ংকর’, তা জানতেই অপেক্ষা সিনেমাপ্রেমীদের।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99