Sunday, June 28, 2026
HomeScrollপশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতে! লোকসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি
Narendra Modi

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতে! লোকসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সংসদে কী বললেন মোদি?

ওয়েব ডেস্ক : ভয়াবহ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। এর প্রভাব এসে পড়েছে গোটা বিশ্বে। ভারতও (India) তার মধ্যে রয়েছে। হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ হওয়ার কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে দেশে। আর এসব পরিস্থিতি নিয়ে সোমবার সংসদে বক্তৃতা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জ্বালানি সংকট নিয়ে তিনি বলেছেন, দেশে এলপিজি’র উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। এমন পরিস্থিতির মোকাবিলার জন্য বিরোধীদের সাহায্য চেয়েছেন তিনি।

ভারতের জ্বালানি আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্ব যে অপরিসীম সেটা জানিয়েছেন মোদি (Modi)। তিনি বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা একেবারে গ্রহণযোগ্য নয়। তবে দেশে পেট্রল, ডিজেল এবং গ্যাসের জোগান বাড়াতে সরকার সব ধরণের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন, ভারত ৬০ শতাংশ গ্যাস অন্য দেশ থেকে কেনেন। তবে দেশেও আমরা বর্তমান পরিস্থিতিতে এলপিজি উৎপাদনের পরিমাণ বাড়িয়েছি। মোদি আরও জানিয়েছেন, ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানি করছে ভারত সরকার। এই যুদ্ধের মধ্যেও আমাদের একাধিক জাহাজ হরমুজ পেরিয়ে এসেছে।

আরও খবর : জ্বালানি সঙ্কট! করোনার মতোই স্তব্ধ হতে চলেছে গোটা বিশ্ব!

এছাড়া মোদি (Narendra Modi) এদিন বলেছেন, মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতিতে সরকার বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তার উপর সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ভারতীয়দের পাশে দাঁড়াতে সবরকম কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ফিরেছেন ৩ লক্ষের বেশি ভারতীয়। এখনও বাকিদের উদ্ধারে কাজ করা হচ্ছে। এছাড়া জানিয়েছেন, একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও কথা বলছে নয়াদিল্লি। তাঁদের কাছ থেকে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে রান্নার গ্যাসের পাশাপাশি, এবার বিদ্যুতের উপরেও টান পড়তে পারে! তা নিয়ে বিভিন্ন মহলে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে সংসদে দাঁড়িয়ে তা নিয়ে অভিয়বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেছেন, গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বাড়বে। সেই কারণে বিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুত রাখা হয়েছে। সমস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও বলেছেন, সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে। পারমাণবিক শক্তি উৎপাদনেকেও উৎসাহিত করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর কথা স্পষ্ট যে, মধ্যেপ্রাচ্যের প্রভাব ভালোভাবেই পড়েছে ভারতে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO