Tuesday, March 31, 2026
HomeScrollযে কোনও সময় হতে পারে বড় ভূমিকম্প! নতুন ম্যাপে আতঙ্ক
Earthquake

যে কোনও সময় হতে পারে বড় ভূমিকম্প! নতুন ম্যাপে আতঙ্ক

ভারতের কোন কোন অঞ্চল ভূমিকম্প প্রবণ সেটিও দেখানো হয়েছে এই ম্যাপে!

ওয়েব ডেস্ক : বিশ্বে ইদানিং ভূমিকম্প (Earthquake) বেড়েই চলেছে। যার ফলে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক বাড়ছে। এর মধ্যেই বেশ কিছু এলাকাতে ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করা হল নতুন সিসমিক জোনেশন ম্যাপে (Seismic Zoning Map)। সেই ম্যাপ অনুযায়ী হিমালয় সহ পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত বিস্তীর্ণ এলাকাতে প্রবল ভূমিকম্প হতে পারে।

ভারতের কোন কোন অঞ্চল ভূমিকম্প প্রবণ সেটিও দেখানো হয়েছে এই ম্যাপে। তাতে দেখা গিয়েছে হিমালয়ের (Himalaya) আশেপাশের অঞ্চল তথা দেরাদুন (Dehradun), হরিদ্বার (Haridwar), উত্তরাখণ্ডে (Uttarakhand) ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পৌঁছে যেতে পারে রাজধানী দিল্লিতেও (Delhi)। উত্তর প্রদেশের বেশ কিছু জেলা ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যেই পড়ছে বলেই ম্যাপে দেখানো হয়েছে।

আরও খবর :

মূলত, শেষবার ২০১৬ সালে এই ম্যাপকে আপডেট করা হয়েছিল। তবে নতুন ম্যাপে ভারতের প্রায় ৬১ শতাংশ জায়গাকে মাঝারি থেকে উচ্চ ঝুঁকির আওতায় রাখা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এমন আশঙ্কা কেন প্রকাশ করা হয়েছে? মূলত, হিমালয় এমনিতেই ভূমিকম্প (Earthquake) প্রবণ এলাকা। তার নীচে থাকা ইউরোশিয় প্লেটকে ধাক্কা দিয়েই চলেছে ভারতীয় প্লেট। যার ফলে প্রতিবছর পাঁচ সেন্টিমিটার সরছে ইউরেশিয় প্লেট। যার কারণে তৈরি হচ্ছে চাপ। আর সেই কারণেই প্রবল ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, হিমালয়ের বয়স অল্প। এই অঞ্চলের ভূ-গর্ভস্থ শিলাতে পরিবর্তন আসছে। অন্যদিকে দৈর্ঘ্য ও প্রস্থে আরও বাড়ছে হিমালয়। ফলে পাহাড়ের পাদদেশে ফাটলের সৃষ্টি হচ্ছে। আর সেই চাপ মাঝে মধ্যে বেরিয়ে আসছে, তাই ভূমিকম্প হচ্ছে। সেই কারণেই যে কোনও সময় বড় ভূমিকম্প হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot