HomeScrollটাকার দামে সর্বকালীন রেকর্ড পতন! পার করল ৯৩-এর গণ্ডি
Rupees

টাকার দামে সর্বকালীন রেকর্ড পতন! পার করল ৯৩-এর গণ্ডি

বর্তমান পরিস্থিতিতে ডলারের উপরেই ভরসা করতে চাইছেন বিনিয়োগকারীরা!

ওয়েব ডেস্ক : ফের ভারতীয় টাকার (Indian Rupees) মূল্যে বড় পতন। এবার ডলারের তুলনায় টাকার দাম পৌঁছে গেল ৯৩.২৪ টাকায়। মূলত, মধ্যপ্রাচ্যের সংঘর্ষের কারণে তেলের দাম (Oil Price) বাড়ছে। যার প্রভাব এসে পড়েছে ভারতীয় টাকায়। যার ফলে রেকর্ড পতন দেখা গেল ভারতীয় টাকার মূল্যে (Record fall In rupees)। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বের বর্তমান পরিস্থিতিতে ডলারের উপরেই ভরসা করতে চাইছেন বিনিয়োগকারীরা।

মার্চ মাসের ৪ তারিখে ৭০ পয়সা বেড়েছিল টাকার দাম। তার ফলে ডলারের (Dollar) তুলনায় টাকার দাম হয়েছিল ৯২.১৭। তার কিছুদিন পরে তা আরও বেড়ে হয়েছিল ৯২.৩০ টাকা। মনে করা হচ্ছিল টাকার দামে আরও পরিবর্তন হতে পারে। সেই আশঙ্কায় সত্যি হল। ডলারের তুলনায় টাকার দামে বিরাট পতন দেখা গেল। যা সর্বকালীন রেকর্ড।

আরও খবর : IPL খেলতে PSL ছাড়ছেন বহু বিদেশি তারকা ক্রিকেটার?

এদিকে শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম (Oil Price) ছাড়িয়েছে ১০০ ডলার। আর এর প্রভাব এসে পড়ছে ভারতের কোষাগারে। ফলে কমছে টাকার মূল্য। বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধের কারণে তেলের দাম আরও বাড়লে, ভারতীয় টাকার দাম অনেকটাই পড়তে পারে। এদিকে বৃহস্পতিবার বিরাট পতনের পর শুক্রবার চাঙ্গা হয়েছে ভারতীয় শেয়ার বাজারও। কিন্তু চিন্তা বাড়ছে টাকার মূল্য নিয়ে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। সেই সংঘর্ষ এখনও চলছে। হামলা পাল্টা হামলায় মৃত্যু হয়েছে একাধিক মানুষের। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পরিকাঠামো। এর জেরে বিশ্বে জ্বালানি সংকট বেড়েছে। এর প্রভাব পড়েছে ভারতের উপরেও।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News