ওয়েবডেস্ক- ইরান (Iran) ও আমেরিকার (America) যুদ্ধে প্রাণ গেল আরও এক ভারতীয়ের (Indian)। কুয়েতের জল শোধনাগারে (Kuwait Water Treatment Plant) ইরানের হামলায় ওই ভারতীয়ের প্রাণ গেছে। এখনও পর্যন্ত মধ্যপ্রাচ্যের (Middle East) এই সংঘাতে প্রায় আট জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে মৃত্যু হয়েছিল এক ভারতীয় নাগরিকের।
কুয়েতের সংবাদমাধ্যম (Kuwaiti media) সূত্রে খবর, সম্প্রতি কুয়েতের বিদ্যুৎ ও জল পরিশোধন কেন্দ্রে হামলা চালিয়েছিল ইরান। সেই হামলার পর কুয়েতের বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরানের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও জল পরিশোধন কেন্দ্র। এই হামলায় এক ভারতীয় নাগরিক সহ দুই জন কর্মীর মৃত্যু হয়েছে।
হামলার পর দ্রুত ওই কেন্দ্র সারানোর কাজ চলছে। যদিও এই হামলা নিয়ে ইরানের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ্যে আসেনি। সেই রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে ইরানের এই হামলার জেরে এখনও পর্যন্ত ৮ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে এক যোগে হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। নিহত ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনি।
আরও পড়ুন- নিহত ‘হরমুজের দ্বাররক্ষী’, তেলের লাইফলাইনের ভবিষ্যৎ কী?
তাঁর পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এর পর থেকে যুদ্ধের তীব্রতা ক্রমশই বাড়ছে। জ্বলছে মধ্যপ্রাচ্য। এই যুদ্ধে একের পর এক ভারতীয়ের মৃত্যু হচ্ছে। এখনও পর্যন্ত আট জন ভারতীয়ের প্রাণ গেছে বলে জানা গেছে। যুদ্ধের পর থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী ২ জনের মৃত্যু হয় এবং ওমানে মৃত্যু হয় ২ জনের। এছাড়া বাণিজ্যিক জাহাজে হামলার মৃত্যু হয় আরও ৩ জনের। এরপর কুয়েতে ইরানের হামলায় মৃত্যু হল আরও এক ভারতীয়ের।
উল্লেখ্য, প্রায় একমাস ধরে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে এখনও পর্যন্ত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত আরও বহু। এই মধ্যপ্রাচ্যেই প্রায় এক কোটি ভারতীয় কর্মসূত্রে থাকেন। এই যুদ্ধ তাদের জীবনে বিপদের ঝুঁকি বাড়িয়েছে।







