HomeScrollকত সম্পত্তির মালিক? হলফনামায় জানালেন হিমন্ত বিশ্বশর্মা
Himanta Biswa Sarma

কত সম্পত্তির মালিক? হলফনামায় জানালেন হিমন্ত বিশ্বশর্মা

দুর্নীতির অভিযোগ, ১৫ গুণ ধনী স্ত্রী! অসমের বিদায়ী মুখ্যমন্ত্রীর কত সম্পত্তির মালিক? দেখুন

ওয়েব ডেস্ক: বাংলার পাশাপাশি একযোগে যে পাঁচ রাজ্যে নির্বাচন হচ্ছে, সেই রাজ্যগুলির মধ্যে বিজেপির মুঠোয় অসম (Assam Assembly Election 2026)। হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় ফেরার ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিজেপি।ফের ভোট ময়দানে নামলেন অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। তিনি বিজেপির প্রার্থী হিসেবে জলুকবাড়ি কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্রের সঙ্গে তিনি নিজের সম্পত্তির তথ্যও জমা দেন। সেখানে দেখা যায়, তাঁর এবং তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা।

অসমে বিজেপির প্রচারের মুখ হিমন্ত বিশ্বশর্মা। হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে বিজেপি ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। একের পর এক কংগ্রেস নেতা গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন। হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় ফেরার ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিজেপি। উত্তরপূর্বের রাজনীতির সবচেয়ে বড় মুখ। কিন্ত তাঁর বিরুদ্ধে বেফাঁস মন্তব্য, বিভাজনের রাজনীতি করার রাজনীতি করার অভিযোগ নতুন নয়। তবে হিমন্তর বিরুদ্ধে সবচেয়ে বেশি যে অভিযোগ ওঠে সেটা হল দুর্নীতি। সারদা থেকে পিপিই, অসমের স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন বহু দুর্নীতির অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পরও বহু দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ উঠেছে। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ উঠেছে হিমন্তর প্রভাবশালী স্ত্রী রিনিকি ভুঁইয়ার বিরুদ্ধে।

আরও পড়ুন: ভোটার তালিকা নিয়ে অভিযোগ? শুনানির জন্য ট্রাইব্যুনাল গঠন কমিশনের! কবে কাজ শুরু? কীভাবে আপিল?

হিমন্ত বিশ্ব শর্মার জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ২০২৬ সালে তাঁর সম্পদের পরিমাণ ২.৩৬ কোটি টাকা। ২০২১ সালে যা ছিল ১.৭২ কোটি টাকা। তাঁর হাতে নগদ আছে ২.২৮ লক্ষ টাকা। ব্যাঙ্কে আছে প্রায় ৬৮ লক্ষ টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রী রিণিকি ভুইঞাঁ শর্মা একজন উদ্যোক্তা। তিনি একটি মিডিয়া সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। রিণিকির অস্থাবর সম্পত্তি ১৩.৫৪ কোটি টাকার। স্থাবর সম্পত্তি ১৯.২৫ কোটি টাকার। তাঁর কাছে নগদ আছে ৩.১৬ লক্ষ টাকা। ব্যাঙ্কে জমা আছে প্রায় ৭৫ লক্ষ টাকা। তিনি শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করেছেন। এই বিনিয়োগের পরিমাণ ৫.১০ কোটি টাকা। ঋণসংক্রান্তও কিছু তথ্য দেওয়া হয়েছে। হিমন্তের ঋণ রয়েছে ৯৫ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর ঋণ আরও বেশি। প্রায় ১৫.৯১ কোটি টাকা।

[youtube-feed feed=1]
Read More

Latest News