Tuesday, March 31, 2026
HomeScrollলক্ষ্মীবারে ভারত বনধ! কতক্ষণ ব্যাঙ্ক ধর্মঘট? ATM-এ টাকা পাবেন?
Bank strike

লক্ষ্মীবারে ভারত বনধ! কতক্ষণ ব্যাঙ্ক ধর্মঘট? ATM-এ টাকা পাবেন?

নতুন শ্রম কোড করার বিরুদ্ধে কেন্দ্রের বিরোধিতায় সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

ওয়েবডেস্ক-  আজ বৃহস্পতিবার লক্ষ্মীবারে ভারত বনধ। সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank strike) ডাক দেওয়া হয়েছে আজ। একাধিক ব্যাঙ্ক ইউনিয়ন একসঙ্গে এই ধর্মঘট ডেকেছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ( aibea), অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (aiboa) এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (befi)- তাদের সদস্যদের ব্যাঙ্ক ধর্মঘটের শামিল হওয়ার ডাক দেওয়া দিয়েছে।

পাশাপাশি ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নও (Central Trade Union) শিল্প ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছে। নতুন শ্রম কোড (New Labor Code) লাগু হওয়ার পর, তার বিরোধিতায় এই ধর্মঘটের ডাক দিয়েছে।

অভিযোগ, শ্রম আইনের পরিবর্তে নতুন শ্রম কোড চালু করে কর্মচারী ও চাকরিজীবীদের উপর আক্রমণ করা হচ্ছে। ব্যাঙ্ক কর্মী ও অফিসার সংগঠগুলির তরফে শ্রম কোডের বিরোধিতা করে এই ধর্মঘটের ডাক। তার সঙ্গে রয়েছে সপ্তাহের পাঁচদিন কাজ ও দুদিন ছুটির দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন- প্যাকেটজাত দুধে ব্যাকটেরিয়ায় ছড়াছড়ি! বিতর্কের মুখে কী বলল Amul, Mother Dairy, Country Delight?

১২ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হলেও আলাদা করে ব্যাঙ্কের তরফে ছুটি ঘোষণা করা হয়নি। তবে ব্যাঙ্কের প্রতিদিনের কাজকর্ম ব্যাহত হতে পারে। সংবাদমাধ্যম সূত্রের খবর,  ব্যাঙ্ক অফ বরোদা BSE-কে জানিয়েছে, ব্যাঙ্কের প্রতিদিনের কাজ সুষ্ঠুভাবে করার চেষ্টা হবে, তবে ব্যাঙ্কের শাখা ও অন্য অফিসের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। SBI-এর তরফেও সুষ্ঠুভাবে কাজ চালানোর আশ্বাস দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির তরফে জানানো হয়েছে, দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়েছে। কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে সুর চড়িয়ে এই ধর্মঘট। সংগঠনের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কিং, বিমা, বিদ্যুৎ, সংস্থা, পরিবহণ সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, গ্যাস, জল সরবরাহের ক্ষেত্রে পরিষেবা ব্যাহত হতে পারে। ট্রেড ইউনিয়নগুলি দাবি করেছে, সারা দেশে ৩০ কোটি শ্রমিক এই ধর্মঘটে শামিল হবেন।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot