HomeScroll“আমার কিছুই হবে না,” অপরাধ করেও জোর গলায় দাবি BJP নেতার
Madhya Pradesh

“আমার কিছুই হবে না,” অপরাধ করেও জোর গলায় দাবি BJP নেতার

ডবল-ইঞ্জিন জঙ্গলরাজের মাঝে ই বিচার পাবেন নির্যাতিতা?

ওয়েব ডেস্ক: প্রভাব খাটিয়ে, ভয় দেখিয়ে, জোর করে মহিলাকে ধর্ষণ (Rape)। কুকর্মের ভিডিও রেকর্ড করে তা ভাইরাল (Viral Video) করে দেওয়ার হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ বিজেপি (BJP) কাউন্সিলরের স্বামীর। পুলিশে অভিযোগ জানিয়েও মেলেনি বিচার, উল্টে পদ্ম শিবিরের নেতার হুমকি, “আমার কিছুই হবে না।” এই ঘটনা প্রকাশ্যে আসতেই ‘ডবল-ইঞ্জিন’ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জঙ্গলরাজের ছবিটা আবারও স্পষ্ট হল।

মধ্যপ্রদেশের সতনা জেলার রামপুর বাঘেলান নগর পঞ্চায়েতের এক বিজেপি কাউন্সিলরের স্বামী আশোক সিংয়ের বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ। নির্যাতিতাকে হুমই দেওয়ার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে অভিযুক্ততে এক পুলিশ অফিসারকে গালিগালাজ এবং অভিযোগকারিণীকে হুমকি দিতে শোনা যাচ্ছে। ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যাচ্ছে, “যেখানে ইচ্ছে অভিযোগ করো, কিছুই হবে না।”

আরও পড়ুন: যোগীরাজ্যে SIR শেষ! বাদ পড়লেন কতজন? জানলে চমকে উঠবেন

শনিবার নির্যাতিতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, প্রায় ছয় মাস আগে অশোক সিং তাঁর বাড়িতে ঢুকে ছুরি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন এবংনিজের মোবাইলে সেই কুকর্মের ভিডিও রেকর্ড করেন। পরে তিনি ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে আরও কয়েকবার ওই মহিলাকে নির্যাতন করেন এবং তাঁকে এবং তাঁর পরিবারকে খুনের হুমকিও দেন।

নির্যাতিতা জানান, পাঁচ দিন আগে পুলিশের কাছে অভিযোগ করা সত্ত্বেও এখনও পর্যন্ত তদন্ত শুরু হয়নি। এই প্রতিবেদন লেখা অবধি ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্ত চলছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News