ওয়েব ডেস্ক : দেশের সামরিক শক্তি আরও বাড়াতে বড় পদক্ষেপের পথে কেন্দ্র (Central Government)। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) নেতৃত্বে বসছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)-এর গুরুত্বপূর্ণ বৈঠক (The Defence Acquisition Council Meeting)। সেখানে এক লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
সূত্রের খবর, ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনার আধুনিকীকরণকে আরও গতি দিতেই এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে প্রাথমিক অনুমোদন দেওয়া হতে পারে। এই অনুমোদন মিললেই অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার প্রক্রিয়া শুরু হবে।
আরও খবর : চিনা অ্যাপে নিয়ন্ত্রণ হচ্ছিল ই-রিকশা? BAT-BMS অ্যাপ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের
জানা যাচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত কে-৯ বজ্র স্বচালিত হাউইটজার কামান কেনা। ১৫৫ মিমি ক্যালিবারের এই অত্যাধুনিক কামান ইতিমধ্যেই লাদাখের দুর্গম পার্বত্য এলাকা এবং পশ্চিম সীমান্তে কার্যকারিতা নিজের প্রমাণ করেছে। দ্রুত মোতায়েন, দীর্ঘ পাল্লা এবং নির্ভুল লক্ষ্যভেদের ক্ষমতার কারণে ভারতীয় সেনার কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে উঠে এসেছে। এছাড়াও বৈঠকে ‘কামিকাজে ড্রোন’ (Drone) কেনার প্রস্তাবও উঠতে পারে। এই ধরনের ড্রোন নির্দিষ্ট এলাকার উপর দীর্ঘ সময় নজরদারি চালিয়ে উপযুক্ত সময়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
সীমান্তে ড্রোন ও নিম্ন উচ্চতায় উড়ে আসা অস্ত্রের মোকাবিলায় ভার্বা ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম কেনার বিষয়েও আলোচনা হতে পারে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে।
দেখুন অন্য খবর :







