Wednesday, July 22, 2026
HomeScrollবিধায়কদের প্রশিক্ষণ শিবিরে বাম-তৃণমূলকে খোঁচা শুভেন্দুর
Suvendu Adhikari

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে বাম-তৃণমূলকে খোঁচা শুভেন্দুর

বিধায়কদের প্রশিক্ষণ শিবির থেকে বাম ও তৃণমূলকে একযোগে নিশানা শুভেন্দু অধিকারীর

[h_news]

কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিয়ে আসছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই অবস্থানই আরও একবার স্পষ্ট করলেন শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত বিধায়কদের দু’দিনের প্রশিক্ষণ শিবিরে। নতুন ও প্রবীণ, সব দলের বিধায়কদের উপস্থিতিতে তিনি একদিকে যেমন সংসদীয় রীতিনীতি শেখার উপর জোর দিলেন, তেমনই পূর্ববর্তী বাম ও তৃণমূল সরকারের কার্যপদ্ধতি নিয়েও কটাক্ষ করলেন।

লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচির সূচনায় মুখ্যমন্ত্রী বলেন, প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য জনপ্রতিনিধিদের সংসদীয় কাজকর্ম সম্পর্কে আরও দক্ষ করে তোলা। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সকল বিধায়কেরই এই সুযোগ কাজে লাগানো উচিত।

আরও পড়ুন: ‘মাছচোর’ গানের সঙ্গে জনসমক্ষে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাই কোর্টে শওকত

এর পরই বামফ্রন্ট এবং তৃণমূল সরকারের আমলের প্রসঙ্গ টেনে শুভেন্দুর দাবি, দীর্ঘ সময় ধরে প্রশাসনিক সিদ্ধান্ত দলীয় কার্যালয় থেকে পরিচালিত হয়েছে। যদিও বিরোধী দলের বিধায়কদের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আসনে বসে নিজের বিধানসভার নিন্দা করা শোভা পায় না।

বিরোধী দলনেতা থাকাকালীন নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শুভেন্দু। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে বিরোধী বিধায়ক ও সাংসদদের সরকারি কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হত না। এমনকি গুরুত্বপূর্ণ অধিবেশনের আগে বিরোধী দলনেতাকে একাধিক বার সাসপেন্ডও করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সবশেষে রাজনৈতিক মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে প্রথমবার নির্বাচিত বিধায়কদের উদ্দেশে তাঁর আহ্বান, প্রশিক্ষণের প্রতিটি বিষয় মন দিয়ে শিখতে হবে। কারণ, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও কার্যকর করতে দক্ষ ও দায়িত্বশীল জনপ্রতিনিধির বিকল্প নেই।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99