Wednesday, July 15, 2026
HomeScroll‘মাছচোর’ গান বাজিয়ে জনসমক্ষে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ শওকত
Saokat Mollah

‘মাছচোর’ গান বাজিয়ে জনসমক্ষে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ শওকত

ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন দাবি করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

কলকাতা: পুলিশি হেফাজতে ঘটনার পুনর্নির্মাণের সময় জনতার কটূক্তি ও ‘মাছচোর’ গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন ক্যানিং পূর্বের ((Canning) প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Shaokat Molla)। তাঁর অভিযোগ, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় জনসমক্ষে এ ভাবে হাঁটানো এবং অপমানজনক পরিস্থিতির মুখে ফেলে দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে। তবে মামলার শুনানি কবে এবং কোন বেঞ্চে হবে, তা এখনও স্পষ্ট নয়।

বৃহস্পতিবার ক্যানিংয়ের জীবনতলা বাজারে একটি মামলার তদন্তে ঘটনাস্থলে পুনর্নির্মাণের জন্য শওকতকে নিয়ে যায় পুলিশ। সেই সময় রাস্তার দু’ধারে ভিড় জমে যায়। প্রত্যক্ষদর্শীদের একাংশ ‘শওকত তো মাছচোর’ শিরোনামের ভাইরাল গান বাজাতে শুরু করেন। পাশাপাশি কটূক্তিও ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকেই নিজের মর্যাদা ও মানবাধিকারের পরিপন্থী বলে দাবি করেছেন প্রাক্তন বিধায়ক।

আরও পড়ুন: বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে বাম-তৃণমূলকে খোঁচা শুভেন্দুর

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর ভাঙড় বিস্ফোরণ মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে গ্রেফতার হন শওকত। পরে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে ক্যানিং থানার পুলিশও তাঁকে গ্রেপ্তার করে। সেই মামলার তদন্তের স্বার্থেই তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল।

এর আগে ধৃতদের কোমরে দড়ি বেঁধে বা অর্ধনগ্ন অবস্থায় জনসমক্ষে ঘোরানো নিয়ে পুলিশকে সতর্ক করেছিল কলকাতা হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছিল, এ ধরনের আচরণ মানবাধিকার লঙ্ঘনের সামিল। শওকতের অভিযোগ, যদিও এ ক্ষেত্রে দড়ি ব্যবহার করা হয়নি, তবু জনতার সামনে তাঁকে অপমানজনক পরিস্থিতির মুখে ফেলায় তাঁর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। সেই কারণেই আইনি প্রতিকার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ল

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot