Saturday, March 14, 2026
HomeBig news৬ মাস পর জেলমুক্তি! সোনম ওয়াংচুককে কেন আটকে রেখেছিল কেন্দ্র? দেখুন
Sonam Wangchuk

৬ মাস পর জেলমুক্তি! সোনম ওয়াংচুককে কেন আটকে রেখেছিল কেন্দ্র? দেখুন

লাদাখের পরিবেশকর্মীকে মুক্তি দেওয়ার বিবৃতিতে কী বলল অমিত শাহের মন্ত্রক? দেখে নিন

ওয়েব ডেস্ক: লাদাখের (Ladakh) পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) আটকে রাখার সিদ্ধান্ত শেষ পর্যন্ত প্রত্যাহার করল কেন্দ্র সরকার। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনের (National Security Act) অধীনে সোনম ওয়াংচুককে আর আটক রাখা হবে না। ফলে প্রায় ছ’মাস পর মুক্তি পাচ্ছেন তিনি। বর্তমানে তিনি রাজস্থানের জোধপুর সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন।

মোদি সরকারের বক্তব্য, লাদাখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থেই তাঁকে আটক করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, লাদাখে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সমঝোতার পরিবেশ বজায় রাখতে চায় কেন্দ্র। সেই লক্ষ্যেই বিভিন্ন পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার পথ সুগম করতে যথাযথ বিবেচনার পর জাতীয় নিরাপত্তা আইনের অধীনে সোনম ওয়াংচুককে আটক রাখার নির্দেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলা, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে স্বস্তিতে মহুয়া

বিবৃতিতে আরও জানানো হয়েছে, লাদাখের মানুষের প্রয়োজন ও স্বার্থকে সামনে রেখে সেখানে বিভিন্ন সম্প্রদায় ও পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্র। একইসঙ্গে বলা হয়েছে, লাগাতার বন্‌ধ বা বিক্ষোভ শান্তিপূর্ণ সমাজের পক্ষে ক্ষতিকর এবং এর ফলে লাদাখের পর্যটন, শিক্ষা ও কর্মসংস্থানের মতো ক্ষেত্রগুলিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর সোনম ওয়াংচুককে আটক করা হয়েছিল। সরকারের অভিযোগ ছিল, তিনি অশান্তি উসকে দেওয়ার কাজে যুক্ত ছিলেন। তাঁর আটকাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) মামলা করেন তাঁর স্ত্রী। সেই মামলার শুনানি চলাকালীনই সোনম ওয়াংচুককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। ফলে প্রায় ছ’মাস পর জেল থেকে মুক্তি পেতে চলেছেন লাদাখের এই পরিচিত পরিবেশকর্মী।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked