Monday, March 30, 2026
HomeScrollIRCTC দুর্নীতি নিয়ে লালু যাদবের আবেদনে সিবিআইয়ের জবাব চাইল দিল্লি হাইকোর্ট
Lalu Prasad Yadav

IRCTC দুর্নীতি নিয়ে লালু যাদবের আবেদনে সিবিআইয়ের জবাব চাইল দিল্লি হাইকোর্ট

আপাতত শুনানি স্থগিত নয়, জানাল কোর্ট

নয়াদিল্লি: আইআরসিটিসি দুর্নীতি (IRCTC Fraud) মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) দায়ের করা আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই-CBI)-এর জবাব চাইল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। তবে এই মুহূর্তে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর কোনও স্থগিতাদেশ দিতে রাজি হয়নি আদালত। ফলে আপাতত ট্রায়াল কোর্টে মামলার শুনানি চলবে বলেই স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট।

উল্লেখ্য, আইআরসিটিসি কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে। এই মামলায় ট্রায়াল কোর্টের দেওয়া আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন লালু যাদব। সেই আবেদনের শুনানিতেই আদালত সিবিআইকে নোটিশ জারি করে বিস্তারিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেয়।

আরও পড়ুন: দিল্লি হিংসা মামলায়, এবার মূল ২ অভিযুক্তের জামিন খারিজ, রায় শীর্ষ আদালতের

শুনানির সময় লালু যাদবের পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তিনি আদালতে আবেদন জানান, যতদিন না হাইকোর্ট বিষয়টি বিবেচনা করছে, ততদিন ট্রায়াল কোর্টের কার্যক্রম স্থগিত রাখা হোক। তাঁর যুক্তি ছিল, মামলার একাধিক আইনি দিক রয়েছে, যা উচ্চ আদালতের পর্যবেক্ষণ প্রয়োজন। তবে বিচারপতি স্বর্ণা কান্ত শর্মা এই মুহূর্তে ট্রায়াল কোর্টের উপর কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে নারাজ হন। আদালত জানায়, সিবিআই তাদের জবাব দাখিল করার পরই ট্রায়াল কোর্টের কার্যক্রম স্থগিত করা হবে কি না, সেই আবেদন বিবেচনা করা হবে। এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ১৪ জানুয়ারি।

আদালতের এই সিদ্ধান্তে স্পষ্ট, আপাতত আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালু যাদবের আইনি লড়াই আরও এক ধাপ এগোলেও, নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া থামছে না। এখন সকলের নজর ১৪ জানুয়ারির শুনানিতে সিবিআই কী অবস্থান নেয়, তার দিকেই।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot