Monday, February 23, 2026
HomeScrollফের প্যারোলে জেলমুক্ত রাম রহিম! চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার

ফের প্যারোলে জেলমুক্ত রাম রহিম! চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার

ওয়েব ডেস্ক: আবারও প্যারোলে মুক্তি পেলেন ‘ডেরা সচ্চা সৌদা’ (Dera Sacha Sauda) প্রধান গুরমিত রাম রহিম সিং (Gurmeet Ram Rahim Singh)। হরিয়ানা সরকার (Haryana State Government) এবার তাঁকে ২১ দিনের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দিয়েছে। চলতি বছরে এটি তাঁর দ্বিতীয় প্যারোল (Parole)। জানুয়ারিতেও তিনি ৩০ দিনের জন্য প্যারোলে মুক্ত হয়েছিলেন। তবে ২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে শুরু করে প্যারোলের সুবাদে এখনও পর্যন্ত মোট ১৪২ দিন জেলের বাইরে কাটিয়েছেন রাম রহিম। ২০২০ সাল থেকে ধরলে, তিনি মোট ৩২৬ দিন জেলের বাইরে ছিলেন।

২০০২ সালে ‘ডেরা সচ্চা সৌদা’র রাজ্য কমিটির সদস্য রণজিৎ সিং খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন রাম রহিম। যদিও গত মে মাসে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সেই মামলায় তাঁকে মুক্তি দেয়। তবে ২০১৭ সালে ডেরার মধ্যেই দুই মহিলা শিষ্যাকে ধর্ষণের অভিযোগে নিম্ন আদালতের রায়ে তাঁর ২০ বছরের কারাদণ্ড হয়। বর্তমানে তাঁকে রাখা হয়েছে হরিয়ানার রোহতকের সুনিয়া জেলে।

আরও পড়ুন: ফের রেপো রেট কমাল RBI, মধ্যবিত্তরা কতটা সুবিধা পাবেন?

তবে এত ঘন ঘন প্যারোল পাওয়া এবং প্যারোলে মুক্তির সময় নানা ছাড় সুবিধা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। একাধিক সংগঠন রাম রহিমের প্যারোলের বিরোধিতা করেছে। সমালোচকদের দাবি, হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে রাম রহিমের বিপুল সংখ্যক অনুসারী থাকায় রাজনৈতিক স্বার্থে অনেক সময় তাঁকে বিশেষ সুবিধা দেওয়া হয়।

বুধবার সুনিয়া জেল থেকে বেরিয়ে রাম রহিম সরাসরি চলে যান সিরসায় তাঁর ডেরার সদর দফতরে। উল্লেখযোগ্যভাবে, ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে সিরসায় যাওয়ার অনুমতি দেওয়া হল। আগে প্যারোলে মুক্ত হলেও তাঁকে ডেরায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সূত্রের খবর, সিরসার জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই এই সফর সম্ভব হয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker