Monday, March 30, 2026
HomeScrollঅসমে SIR নয় কেন? কী জানাল নির্বাচন কমিশন
Election Commission

অসমে SIR নয় কেন? কী জানাল নির্বাচন কমিশন

অসমে SIR নয়, কী বলছে বিরোধীরা

নয়াদিল্লি: দেশজুড়ে এসআইআর (SIR) হলেও ভোটমুখী অসমে (Assam) হচ্ছে না। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar)। বাংলা-সহ ১২ রাজ্য এবং কেন্দ্রাশাসিত অঞ্চলগুলিতে শুরু হচ্ছে এসআইআর। কিন্তু অসমে এসআইআর কার্যকর হচ্ছে না।

পশ্চিমবঙ্গের সঙ্গেই আগামী বছর অসমেও বিধানসভা নির্বাচন। আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে এমন রাজ্যগুলিতে ওই সংশোধনের কাজ প্রথমে শুরু হবে। তার পরেও কেন অসমের জন্য এসআইআর করার কথা ঘোষণা করল না কমিশন? প্রশ্ন উঠতেই তার ব্যাখ্যা দিল তারা। সেই প্রশ্নের উত্তরে তিনি জানান,  আপনারা সবাই জানেন, ভারতীয় নাগরিকত্ব আইনে অসমে নাগরিকত্বের জন্য আলাদা বিধান রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ‘‘সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে নাগরিকত্বের যাচাইকরণ প্রায় শেষ পর্যায়ে। আর গোটা দেশের জন্য এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি যেহেতু ২৪ জুন প্রকাশ করা হয়েছে, সেই কারণে অসমে (Assam) তা প্রযোজ্য নয়।

আরও পড়ুন: মঙ্গলে SIR শুরু বাংলায়, লাগবে কোন কোন নথি?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar) বললেন,দ্বিতীয় দফায় ১২টি রাজ্যে হবে এসআইআর। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও (SIR West Bengal)। আন্দামান ও নিকোবর, ছত্তীসগঢ়, গুজরাট, গোয়া, কেরল, লাক্ষ্মাদ্বীপ, মধ্য প্রদেশ, পুঁদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে আগামিকাল থেকে শুরু SIR।’কমিশন জানিয়েছে, আগামিকাল থেকে শুরু হবে প্রশিক্ষণের কাজ। যা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এরপর ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি-বাড়ি এনুমেরাশেন ফর্ম দেওয়ার ও জমার কাজ। ৯ ডিসেম্বর সেই ফর্মের ভিত্তিতে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ওই দিন থেকে টানা ৮ জানুয়ারি, ২০২৬ সাল পর্যন্ত গ্রহণ করা হবে অভিযোগ, আবেদন। পাশাপাশি কমিশন আরও জানায়, অযোগ্যদের নাম যাতে তালিকায় আর কোনওভাবে না ঢোকে, তা নিশ্চিত করার দায়িত্ব ERO-দের।

প্রসঙ্গত, এক সময়ে অনুপ্রবেশের বিরুদ্ধে আন্দোলনে উত্তপ্ত হয় অসম। এরপর ১৯৮৫ সালে আন্দোলনকারীদের সঙ্গে ভারত সরকারের ‘অসম চুক্তি’ স্বাক্ষরিত হয়। সেই চুক্তির সময় ভারতীয় নাগরিকত্বের ৬-এ ধারাটি গঠন করা হয়েছিল। এই ধারাটি শুধু অসমের জন্যই প্রযোজ্য। ওই ধারা অনুযায়ী ১৯৬৬-র ১ জানুয়ারি থেকে ১৯৭১-এর ২৫ মার্চ পর্যন্ত অসমে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের নাগরিকত্বের সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু তার পরে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে না।

দেখুন ভিডিও 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot