Friday, March 13, 2026
HomeScrollকুম্ভের জলে মলের ব্যাকটেরিয়া, চাঞ্চল্য রিপোর্ট প্রকাশ

কুম্ভের জলে মলের ব্যাকটেরিয়া, চাঞ্চল্য রিপোর্ট প্রকাশ

কলকাতা: প্রয়াগরাজের (Prayagraj) সঙ্গমের জলে মিলল উচ্চ মাত্রায় বিপজ্জনক ব্যাক্টেরিয়া। মানুষের মলে থাকা ব্যাক্টেরিয়া (Bacteria) ছেয়ে গিয়েছে জলে। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে গ্রিন ট্রাইবুনাল। আশঙ্কাজনক সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্ট। সঙ্গমের জলে উচ্চমাত্রায় মানুষের মলে থাকা ব্যাকটেরিয়ায় ভর্তি।

গত ৩ ফেব্রুয়ারি প্রয়াগরাজে জলের দূষণের রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্টে দেখা গেছে, কুম্ভের জলে উচ্চমাত্রায় রয়েছে মানুষের মলে থাকা ব্যাক্টেরিয়া। আরও বলা হয়েছে, প্রতিদিনই কোটি কোটি মানুষ পুণ্যস্নান করছে সঙ্গমে। যে সব পুণ্য তিথিতে অমৃত স্নান হয়ে থাকে, সেই সব দিনে জলে সবচেয়ে বেশি ব্যাক্টেরিয়া দেখা যায় সঙ্গমের জলে।

আরও পড়ুন: মাস্ক-মোদির বৈঠক, বৈদ্যুতিন গাড়ি নির্মাতা টেসলার নিয়োগ বিজ্ঞাপন

রিপোর্ট অনুযায়ী, শাহী স্নানের দিনগুলিতে মানুষের মলে পাওয়া ব্যাক্টেরিয়া সবচেয়ে বেশি জলে। ট্রাইবুনালের বিচারক ও কলকাতার হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ওই রিপোর্ট পর্যালোচনা করে উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ্তবোর্ডকে সমন পাঠিয়েছে। সঙ্গলের জল দূষণ নিয়ন্ত্রণের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে রিপোর্টে।

প্রয়াগরাজে নিকাশিব্যবস্থা গত বছরের ডিসেম্বর থেকেই স্ক্রুটিনি করা হচ্ছে। সঙ্গমের জলের দূষণ নিয়ন্ত্রণ করতে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে জাতীয় গ্রিন ট্রাইবুনাল। অতীতেও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তারা। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রয়াগরাজে স্নান সেরেছেন ৫০ কোটি মানুষ। এখনও চলছে মেলা। ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শাহী স্নান। মেলা শেষ হবে সেদিনই।

দেখুন আরও খবর:

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel