HomeBig newsখুলল হরমুজ প্রণালী! ভারতে এসে পৌঁছল সৌদির ট্যাঙ্কার! এবার কি মিটবে জ্বালানির...
Strait Of Hormuz

খুলল হরমুজ প্রণালী! ভারতে এসে পৌঁছল সৌদির ট্যাঙ্কার! এবার কি মিটবে জ্বালানির সংকট?

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম ভারতে কোনও জ্বালানীবাহী জাহাজ এসে পৌঁছল

ওয়েব ডেস্ক: বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার পরেই ভারতের জন্য হরমুজ প্রণালী (Strait Of Hormuz) খুলে দিয়েছে ইরান (Iran)। তবে এর কিছুক্ষণ আগেই ভারতে পৌঁছেছে একটি তেলবাহী জাহাজ (Oil Tanker Ship)। বলা বাহুল্য, মধ্যপ্রাচ্যে সংঘাত (Middle East War) শুরু হওয়ার পর এই প্রথম ভারতে কোনও তেলবাহী জাহাজ এসে পৌঁছল। জানা গিয়েছে, ওই জাহাজে ছিল ১ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টনের বেশি অশোধিত তেল। বুধবার দুপুরে জাহাজটি মুম্বই বন্দরে আসে এবং সন্ধ্যা নাগাদ নোঙর করে।

জানা গিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী ওই তেলবাহী জাহাজটির নাম ‘শেনলং সুয়েজম্যাক্স’। তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ সৌদি আরবের (Saudi Arabia) গুরুত্বপূর্ণ তেল রফতানিকারক রাস তনুরা বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি ৮ মার্চ পৌঁছয় হরমুজ প্রণালীর কাছে। তার পর হঠাৎই জাহাজটির অবস্থান সংক্রান্ত সংকেত বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞদের ধারণা, সম্ভাব্য হামলার আশঙ্কা এড়াতেই জাহাজটি নিজের অবস্থান গোপন করেছিল। পরে ৯ মার্চ আবার জাহাজটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

আরও পড়ুন: ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান! এবার কি মিটবে এলপিজি-র আকাল?

এর পর ওমান উপসাগর এবং আরব সাগর পেরিয়ে বুধবার দুপুর ১টা নাগাদ মুম্বই বন্দরে পৌঁছয় সেটি। মুম্বই বন্দরের তরফে জানানো হয়েছে, জাহাজটি জওহর দ্বীপে নোঙর করে। সেখান থেকেই জাহাজে থাকা তেল নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ওই তেল পাঠানো হবে পূর্ব মুম্বইয়ের মহুল শোধনাগারে। জাহাজে মোট ২৯ জন নাবিক ও কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ভারতীয় ছাড়াও পাকিস্তান এবং ফিলিপিন্সের নাগরিকরাও রয়েছেন।

এই তেলবাহী জাহাজ মুম্বই বন্দরে (Mumbai Port) পৌঁছনোয় আপাতত কয়েক দিনের জন্য ভারতে তেলের জোগান কিছুটা নিশ্চিত হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সংঘাতের জেরে এখনও হরমুজ প্রণালী সংলগ্ন সমুদ্রে আটকে রয়েছে ভারতের অন্তত ২৮টি জাহাজ। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্বেগ থেকেই যাচ্ছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News