Friday, March 20, 2026
HomeScrollসরকারি উদ্যোগে CUET ও NEET – এ এবার অনলাইন কোচিং দিল্লিতে,...

সরকারি উদ্যোগে CUET ও NEET – এ এবার অনলাইন কোচিং দিল্লিতে, শুরু ১ এপ্রিল

নয়াদিল্লি: শিক্ষাক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নিল দিল্লির বিজেপি সরকার (Delhi Bjp Government)। এবার প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যের অনলাইন কোচিংয়ের (Online Coaching) প্রশিক্ষণ দেওয়া হবে। উপকৃত হবে প্রায় ১.৬৩ লক্ষ শিক্ষার্থী।

দিল্লির শিক্ষামন্ত্রী আশিস সুদ (Education Minister Ashish Sood) জানিয়েছেন, CUET এবং NEET প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ক্লাস করা হবে।  ১ এপ্রিল থেকে এই ক্লাস শুরু হবে।

দিল্লি সরকারের এই উদ্যোগের কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী সুদ জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য হল সরকারি স্কুলের শিক্ষার্থীদের নামীদামী কলেজে ভর্তির এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আরও ভালো সুযোগ প্রদান করা।

আরও পড়ুন: ওয়ানাড়ে ভূমি ধসে ভিটে হারাদের জন্য তৈরি হচ্ছে টাউনশিপ

বৃহস্পতিবার ২৭ মার্চ সরকার সরকার শিক্ষা অধিদফতর এবং বিআইজি ইনস্টিটিউটের সঙ্গে একটি মউ চুক্তি স্বাক্ষর করেছে। যাতে দ্বাদশ শ্রেণীর পরে CUET এবং নিটের প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে ক্র্যাশ কোর্স প্রদান করা যায়। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও শিক্ষামন্ত্রী আশিস সুদের উপস্থিতিতে এই মউ চুক্তি স্বাক্ষরিত হয়। এই পদক্ষেপের ফলে সরকারি স্কুলের প্রায় ১.৬৩ লক্ষ শিক্ষার্থী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। ১ এপ্রিল থেকে ৩০ দিনের মধ্যে ১৮০ ঘন্টার কোচিং শুরু হবে। একটি ক্লাসের সময়সীমা ৬ ঘণ্টা।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Cm Rekha Gupta) জানিয়েছেন, সরকারের উদ্দেশ্য সরকারি স্কুলের শিক্ষার্থীদের মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি নিশ্চিত করতে সহায়তা করা। এর ফলে, দিল্লির সরকারি স্কুলগুলির আরও বেশি সংখ্যক শিক্ষার্থী ভালো কলেজে ভর্তি হওয়ার এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের প্রবেশিকা পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে।

দেখুন অন্য খবর:

 

 

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay