HomeBig news"লাইন দিতে দিতে মানুষ ওদের বেলাইন করে দেবে," ইস্তেহার প্রকাশের আগে বিস্ফোরক...
TMC Manifesto 2026

“লাইন দিতে দিতে মানুষ ওদের বেলাইন করে দেবে,” ইস্তেহার প্রকাশের আগে বিস্ফোরক মমতা

বিজেপিকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো? দেখুন বড় খবর

কলকাতা: প্রার্থী তালিকা প্রকাশের পর এবার নির্বাচনী ইস্তেহার (TMC Manifesto 2026) নিয়ে হাজির তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। কোন কোন প্রতিশ্রুতিতে ফের বঙ্গবাসীর কাছে ভোট চাইবেন দলের প্রার্থীরা, শুক্রবার বিকেলে কালীঘাট থেকে সাংবাদিক সম্মেলন করে তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তার আগে বিজেপি, কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে (Election Commission) একযোগে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো।

এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতেই মমতা বলেন, “এখানে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে। লজ্জা! রাষ্ট্রপতি শাসন করে মোদিজিকে ভোট করাতে হচ্ছে? বাংলার মানুষকে এত ভয়। আমরা বলি, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। ইংরেজদের রাজধানী ছিল কলকাতা। ভয়ে তুলে নিয়ে গিয়েছিল। বুঝেছিল এখানকার মানুষকে দমানো যাবে না। তাঁরা মাথানত করে না। একই কারণে বাংলা ওদের অনেক দিনের টার্গেট। ওরা চায় না বাংলা রাজ্য থাক, ভাষা, অস্মিতা, মেধা থাক। আইআইএম যদি লক্ষ্য করেন, সারা পৃথিবীতে বাংলার ছেলেমেয়েরা ছড়িয়ে রয়েছে। তাই বাংলাকে টার্গেট করছে।”

আরও পড়ুন: রাজ্যে এবার ‘দুয়ারে চিকিৎসা’! নির্বাচনী ইস্তেহারে বিরাট ঘোষণা মমতার

ইস্তেহার ঘোষণার আগে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, “বাংলা যদি বাঁচাতে হয়, সব মানুষ এক সঙ্গে থাকতে হলে, শান্তি, সম্প্রীতি রক্ষা করতে হলে বিজেপি-কে এমন শিক্ষা দিন, কেন্দ্রীয় এজেন্সি ভয় দেখালে শুনবেন না। টাকার প্রলোভনে পা দেবেন না। আইএএস, আইপিএস-দের বদলেছে, বর্ডার থেকে টাকা ঢোকাবে বলে, বন্দুক, মাফিয়া টাকা ঢোকাচ্ছে। হিংসা করার চক্রান্ত করছে। জোর করে রাষ্ট্রপতি শাসন জারি করেছে ইতিমধ্যে। মুখে বলছে না। করেছে।বাংলার মানুষকে আঘাত করেল প্রত্যাঘ্যাত করতে জানে।”

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News