Friday, June 19, 2026
HomeScrollবাড়ল অটোর গ্যাসের দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কায় যাত্রীরা
LPG Price Hike

বাড়ল অটোর গ্যাসের দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কায় যাত্রীরা

রাস্তায় বাস উধাও হবে, নাজেহাল হতে পারেন সাধারণ মানুষকে

কলকাতা: ফের শহরে বৃদ্ধি পেল অটো এলপিজির দাম (Auto LPG Price Hike)। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহ মার্চ মাসে এই নিয়ে দ্বিতীয়বার বৃদ্ধি পেয়ে অটো এলপিজির দাম হল ৭০.৬৮ টাকা।রান্নার গ্যাসের সংকটের পর এবার এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হলো অটো এলপিজি-র (Auto LPG) দাম। শুক্রবার সকাল থেকেই কার্যকর হয়েছে এই নতুন দর। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানি সংকটের জেরে কি এবার বাড়তে চলেছে অটো ভাড়াও (Auto Fare Increased)।মাত্র কয়েক দিনের ব্যবধানে অটোর জ্বালানির দাম যে হারে বেড়েছে, তাতে কার্যত দিশেহারা অটোচালকরা।

কলকাতায় প্রতি লিটার এলপিজির দাম হল ৭০ টাকা ৬৮ পয়সা। এক ধাক্কায় ৮ টাকা করে বেড়ে গেল এলপিজির দাম। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে। মার্চের সপ্তাহখানেক আগে বেড়েছে এলপিজির দাম। লিটারে ৫৭.৬৮ টাকা থেকে দাম বেড়ে পৌঁছে গিয়েছিল লিটারে ৬২.৬৮ টাকা। ফলে আরও ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা।বিধানসভা নির্বাচনের জন্য কিছুদিন পর থেকেই রাস্তা থেকে কমতে শুরু করবে সরকারি-বেসরকারি বাস। নির্বাচনের কাজে তুলে নেওয়া হবে গাড়ি।বৃহস্পতিবার নির্বাচন সংক্রান্ত বিষয়ে পরিবহণ মালিকদের সঙ্গে বৈঠক হয়। সেখানে সব ধরনের গাড়ি তোলার বিষয়েই কথা হয়েছে। বাসমালিকরা জানাচ্ছেন, এমনিতেই ১৬০০-র মতো বেসরকারি বাস রিকিউজিশান করেছে পুলিশ। সেগুলোতে নির্বাচনের কাজে আসা ফোর্স যাতায়াত করবে। ফলে সরকারি বেসরকারি বাসের সঙ্কট দেখা দিতে পারে। বাসমালিকরা জানাচ্ছেন, আগামী মাসের ৫ তারিখ থেকে বাস কমতে শুরু করবে।

আরও পড়ুন: রাজ্যের পুলিশকর্তা এবং আমলাকে অপসারণ! কমিশনের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ কল্যাণের

বাসমালিকরা জানাচ্ছেন, শহরের রাস্তায় এখন আড়াই হাজার মতো বেসরকারি বাস চলে। তার মধ্যে হাজার দুয়েকের মতো বাস বসেই যাবে। ফলে ওই সময় রাস্তায় বেরিয়ে চরম নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে নিত্যাযাত্রীদের ভরসা অটো। কিন্তু ইরান-ইরাক যুদ্ধ পরিস্থিতিতে এলপিজি-তে যে টান পড়েছে, তার জেরেই রাস্তা থেকে ৩০ শতাংশ অটো বসে গিয়েছে। একইসঙ্গে গ্যাস ভাড়ার বৃদ্ধি, লাইনে দাঁড়াতে গিয়ে রুটে অটোর দেখা পাওয়া যাচ্ছে না।  এর মধ্যে অটোর ভাড়া বৃদ্ধি পেলে সাধারণ মানুষের পকেটে টান পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto