HomeScrollবিয়ের অনুষ্ঠানে টাকার বৃষ্টি! উড়ল ৮.৫ কোটির নোট! ভিডিও দেখলে চমকে উঠবেন
Punjabi Wedding Viral Video

বিয়ের অনুষ্ঠানে টাকার বৃষ্টি! উড়ল ৮.৫ কোটির নোট! ভিডিও দেখলে চমকে উঠবেন

কনের উপর নোটবৃষ্টি! ভিডিও ভাইরাল হতেই কী বলল বরপক্ষ? দেখুন

ওয়েব ডেস্ক: ভারতীয়দের মধ্যে বিয়ের অনুষ্ঠানে (Wedding) ঢেলে খরচ করার রীতি রয়েছে। কিন্তু তাই বলে বিয়েবাড়িতে কোটি কোটি টাকার নোট ওড়ানো তো সাধারণ কোনও ব্যাপার নয়! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে এমনই একটি ভিডিও, যেখানে বিয়ের কনের উপর কাঁড়ি কাঁড়ি ৫০০ টাকার নোট ওড়াতে (Cash Shower On Bride) দেখা যাচ্ছে বর এবং বরপক্ষের সদস্যদের।

সূত্রের দাবি, এই ঘটনা ঘটেছে পাঞ্জাবের (Punjab) তরন তারন জেলায় এক বিয়ের অনুষ্ঠানে। ১৪ ফেব্রুয়ারি নাকি সেখানে এক বিয়ের অনুষ্ঠানে কনের উপর প্রায় ৮.৫ কোটি টাকা নগদ অর্থ ছড়ানো হয়েছে। বলে খবর তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বর এবং তাঁর পরিবার।

আরও পড়ুন: চীনা রোবটকে নিজেদের তৈরি বলে দাবি বিশ্ববিদ্যালয়ের! শুরু জোর বিতর্ক

পাঞ্জাবি বিয়েতে টাকা ওড়ানো এক প্রচলিত এক প্রথা। এ প্রসঙ্গে বরের ভাই সিকন্দর সিং স্পষ্ট জানিয়েছেন, অনুষ্ঠানে নগদ অর্থ বর্ষণ করা হলেও তার পরিমাণ ছিল অত্যন্ত সীমিত। তাঁর কথায়, “আমার ভাই অস্ট্রেলিয়ায় ট্রাকের ব্যবসা করে। ১৪ ফেব্রুয়ারি ওর বিয়ে ছিল। আমরা আনন্দ উদ্‌যাপনের জন্য টাকা ছড়িয়েছিলাম, কিন্তু তা প্রায় ২ লাখ টাকার মতো। সামাজিক মাধ্যমে যেভাবে কোটি টাকার কথা বলা হচ্ছে, তা একেবারেই ভুল।”

অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজার ও ডিজেও ভাইরাল দাবিকে খারিজ করেছেন। তাঁদের দাবি, মোট নগদ অর্থের পরিমাণ ছিল আনুমানিক ৪ লাখ টাকা, যার মধ্যে কিছু ডলারও ছিল। কীভাবে কোটি টাকার গুজব ছড়াল, তা তাঁদের কাছেও স্পষ্ট নয়।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News