Saturday, March 7, 2026
HomeScrollসাংবাদিক হত্যা মামলায় মুক্তি পেলেন রাম রহিম! কিন্তু থাকতে হবে জেলেই
Gurmeet Ram Rahim Singh

সাংবাদিক হত্যা মামলায় মুক্তি পেলেন রাম রহিম! কিন্তু থাকতে হবে জেলেই

ধর্ষণ মামলায় ২০ বছরের সাজা খাটছেন তিনি!

ওয়েব ডেস্ক : ২০০২ সালে এক সাংবাদিককে হত্যার (Murder Case) অভিযোগ উঠেছিল স্বঘোষিত ধর্মগুরু ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং (Gurmeet Ram Rahim Singh)-এর বিরুদ্ধে। তাঁকে দোষী সাব্যস্ত করেছিল সিবিআই আদালত। তার পরেই স্বঘোষিত ধর্মগুরুকে দেওয়া হয়েছিল কারাদণ্ডের সাজা। তবে এই মামলায় এবার মুক্তি পেলেন তিনি। কিন্তু এই মামলা থেকে অব্যাহতি পেলেও, এখনই মুক্তি পাচ্ছেন না গুরমিত রাম রহিম। এখনও দুই ধর্ষণ মামলায় ২০ বছরের সাজা খাটছেন তিনি।

স্বঘোষিত ধর্মগুরুর আইনজীবী জানিয়েছেন, সাংবাদিক রামচন্দর ছত্রপতি হত্যা মামলায় অব্যাহতি পেয়েছেন গুরমিত রাম রহিম সিং। এই মামলায় স্বঘোষিত ধর্মগুরুর পাশাপাশি নির্মল সিং এবং কৃষ্ণান লালকে ২০১৯ সালে যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছিল সিবিআই আদালত (CBI Court)। মূলত, ওই সাংবাদিক ‘পুরা সাচ’ নামে একটি সংবাদপত্র চালাতেন। তাঁকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল। জানা গিয়েছিল, রাম রহিমের সাচ্চা সৌদার সদর দফতরে মহিলাদেরকে নির্যাতনের অভিযোগ উঠেছিল। তা নিয়ে একটি বেনামী চিঠি ওই সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। তবে এই হত্যা মামলা থেকে ছাড় পেলেন স্বঘোষিত ধর্মগুরু।

আরও খবর : নকশা বদলাচ্ছে আধার কার্ডের? কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?

এদিকে ২০১৭ সালের দু’টি ধর্ষণের অভিযোগ উঠেছিল রাম রহিমের বিরুদ্ধে। এর জন্য তাঁকে দেওয়া হয়েছিল ২০ বছরের কারাদণ্ড। ফলে এই সাজার কারণে এখন জেলেই থাকতে হবে তাঁকে। তবে অভিযোগ, এই স্বঘোষিত ধর্মগুরু সরকারের বাদন্যতায় নাকি জেলের বাইরেই বেশি সময় কাটাচ্ছেন। যা নিয়ে বিতর্কও রয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে ২০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম। এর পর এপ্রিল-অগাস্টে ২১ ও ৪০ দিনের মুক্তি দেওয়া হয়েছিল তাঁকে। ২০২৬ সালের জানুয়ারিতেও ৪০ দিনের ছুটি মঞ্জুর করেছে বিজেপি সরকার। জানা য়াচ্ছে এখনও পর্যন্ত ৫ বছরে ৩২৬ দিন প্যারোলে মুক্তি পেয়েছেন স্বঘোষিত ধর্মগুরু। যা নিয়ে বিতর্ক চলছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80