Saturday, June 6, 2026
HomeScrollবিজয়-রশ্মিকার বাড়িতে রেবন্ত রেড্ডি, কী দিলেন মুখ্যমন্ত্রী?
Vijay-Rashmika

বিজয়-রশ্মিকার বাড়িতে রেবন্ত রেড্ডি, কী দিলেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কলম ধরলেন দক্ষিণী তারকা দেবেরাকোন্ডা

ওয়েব ডেস্ক: ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধার পর নবদম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিয়ের পর নবদম্পতি আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন তিরুপতির মন্দির।মন্দিরে তাঁদের উপস্থিতির একাধিক ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের সাজের মতো রিসেপশনের সাজেও ছিল চমক। নামমাত্র গয়না, ‘সাদামাঠা’ পোশাকে রিসেপশনে গিয়েছিল বিজয় দেবরাকোন্ডার (Vijay Deverakonda)-রশ্মিকা মান্দানাকে (Rashmika Mandanna)। বিজয়-রশ্মিকাকে শুভেচ্ছা জানাতে রিসেপশনের পরের দিনই নবদম্পতির হায়দরাবাদের বাড়িতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। ধন্যবাদ জানিয়ে কলম ধরলেন দক্ষিণী তারকা দেবেরাকোন্ডা।

“তেলেগু রাজ্য নতুন বউমা পেল। দয়া করে রশ্মিকার যত্ন নেবেন…”, উদয়পুর থেকে নবপরিণীতা রশ্মিকা মন্দানাকে (Rashmika) নিজের তেলেঙ্গানার বাড়িতে নিয়ে এসেই সকলের উদ্দেশে বার্তা দিয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay)। এবার রাজ্যের নতুন বউমাকে স্বাগত জানাতে বিজয়ের হায়দরাবাদের বাড়ি পৌঁছে গেলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।৪ মার্চ, গত বুধবার রাতে হায়দরাবাদের বিলাসবহুল হোটেলে বসেছিল বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার রিসেপশনের আসর। যেখানে নজর কেড়েছিল দক্ষিণী বিনোদুনিয়ার তারকাদের ঝলমলে উপস্থিতি। নব্য বিবাহিত তারকাদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও। কিন্তু বুধবার রিসেপশনের অনুষ্ঠানে যোগ দিতে পারেনন রেবন্ত রেড্ডি। বিয়ের আগে সশরীরে গিয়ে বিজয়-রশ্মিকা তাঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। সেই নিমন্ত্রণ রক্ষার্থেই বিজয় দেবেরাকোন্ডার বাড়িতে গিয়ে দেখা করে এলেন রেবন্ত।

আরও পড়ুন: প্রকাশ্যে ট্রেলারেই! ‘কর্পূর’ কি ফাঁস করবে এক নারীর অন্তর্ধান রহস্য?

বৃহস্পতিবার সন্ধেবেলা বিজয়ের বাসভবনে ফুলের তোড়া, উপহার নিয়ে পৌঁছে গিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। সেখানে নবদম্পতির সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান তিনি। রশ্মিকা মন্দানাকে আশীর্বাদ করে তাঁর হাতে উপহারও তুলে দেন রেবন্ত রেড্ডি। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এহেন সাক্ষাতের মুহূর্তই ক্যামেরাবন্দি করে সোশাল পাড়ায় ভাগ করে নিয়েছেন বিজয়। এই সাক্ষাতের মুহূর্তের ছবি পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিজয় দেবেরাকোন্ডা। পোস্টে তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, তেলেঙ্গানার মাননীয় মুখ্যমন্ত্রী তাঁদের বাড়িতে এসে আশীর্বাদ করেছেন—এই স্নেহ ও ভালোবাসার জন্য তাঁরা কৃতজ্ঞ। একই পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেন রশ্মিকাও। তাঁর কথায়, এই আশীর্বাদ তাঁদের কাছে অত্যন্ত মূল্যবান।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini