Wednesday, July 22, 2026
HomeScrollমধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব ভারতে! রান্নার গ্যাস নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের
LPG

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব ভারতে! রান্নার গ্যাস নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

ডিস্ট্রিবিউটরদের হাতে রয়েছে আর মাত্র ৪-৫ দিনের স্টক!

[h_news]

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ভারতে (India)। দেশে ফুরিয়ে আসছে রান্নার গ্যাসের (Gas) স্টক? সুত্রের খবর, ডিস্ট্রিবিউটরদের হাতে রয়েছে আর মাত্র ৪-৫ দিনের স্টক। যার ফলে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এবার থেকে নতুন গ্যাস বুকিং করতে হলে অপেক্ষা করতে হবে ২১ দিন।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আজ যদি কোনও গ্রাহক গ্যাস রিফিলের জন্য বুকিং করতে চান, তাহলে তাঁকে পরবর্তী বুকিংয়ের জন্য বাধ্যতামূলকভাবে অপেক্ষা করতে হবে ২১ দিন। আর কেউ যদি এখুনি বুকিং করেন সেক্ষেত্রে ৪ থেকে ৫ দিনের মধ্যে তা চলে আসাবে। কিন্তু গ্যাসের (Gas) স্টক যেভাবে কমে এসেছে, তাতে আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ‘উজ্জ্বলা যোজনা গ্যাস সিলিন্ডার’ অর্থাৎ যাঁদের কেওয়াইসি (KYC) জনিত সমস্যার কারণে বুকিং করাতে পারছেন না। তাঁদেরকে করাতে হবে বায়োমেট্রিক। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে বাণিজ্যে ব্যবহৃত ১৯ কেজির সিলিন্ডার বুকিং বন্ধ হয়ে যাচ্ছে।

আরও খবর : মর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশে। এমবিবিএস পড়ুয়ার সঙ্গে এ কী হল?

গ্যাস নিয়ে সমস্যা না দেখা দিলেও, পেট্রোল ও ডিজেলের জোগানে ঘাটতি নেই। কিন্তু দুশ্চিন্তা তৈরি হয়েছে রান্নার গ্যাস নিয়ে। কারণ দ্রুত ফুরিয়ে আসছে এলপিজি গ্যাসের স্টক। এমনই ভয়ংকর আশঙ্কার পূর্বাভাস দিল পশ্চিমবঙ্গ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন।

মূলত, যে সব গালফ দেশগুলি থেকে এলপিজি গ্যাস (LPG Gas) আসে তার অন্যতম হল ওমান ও কুয়েত। কিন্তু যুদ্ধের কারণে বেশ কিছু জাহাজ আটকে রয়েছে হরমুজ প্রণালীতে। যার সরাসরি প্রভাব এসে পড়েছে ভারতের উপর। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে, হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা এবং ইউরোপের কনসাইনমেন্ট বহনকারী কোনো জাহাজকে ছাড়বে না। তবে এ নিয়ে ভরতের তরফ থেকে আলোচনা চলছে বলেই খবর। তবে এই সমস্যার সমস্যা যদি দূর না হয়, তাহলে দেশে আরও বাড়বে এলপিজি সংকট।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99