Wednesday, July 22, 2026
HomeBig newsসুপ্রিম নির্দেশ মানা হয়নি , জ্ঞানেশ কুমার-মনোজ আগরওয়ালকে চিঠি অভিষেকের
Abhishek Banerjee

সুপ্রিম নির্দেশ মানা হয়নি , জ্ঞানেশ কুমার-মনোজ আগরওয়ালকে চিঠি অভিষেকের

এসআইআরের প্রতিবাদের ঝাঁঝ বাড়িয়ে কমিশনকে চিঠি অভিষেকের, কী কী দাবি ?

[h_news]

কলকাতা: এসআইআরের প্রতিবাদের ঝাঁঝ বাড়াছে তৃণমূল। বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় ধরনা কর্মসূচি নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধর্মতলায় মেট্রো চ্যানেলের (Mamata Dharna Metro Channel) সামনে ধরনা-অবস্থান করছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মানুষের অধিকার রক্ষার স্বার্থে পথে নেমেছি, জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar) ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে (CEO Manoj Agarwal) চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি নির্বাচন কমিশন (Election Commission)। চিঠিতে এমনটাই দাবি করেছেন অভিষেক।

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ-সহ একাধিক দাবিতে কমিশনকে জোড়া চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারাধীন ৬০ লক্ষ মানুষের ভোটের ভবিষ্যৎ নিয়ে কী নীতি নিয়ে চলছে কমিশন। এসআইআরের চূড়ান্ত তালিকায় বিচারাধীন ভোটারদের নিয়ে এমনই অভিযোগে সরব হয়ে রাজ্য ও দিল্লি নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।আগামী সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাদের সঙ্গে দেখা করার জন্য তিনজনের প্রতিনিধিদল তৈরি করল তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, লোকসভার সাংসদ মহুয়া মৈত্র ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম রয়েছেন এই দলে।

আরও পড়ুন : মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মানুষের অধিকার রক্ষার স্বার্থে পথে নেমেছি: অভিষেক

এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, একদিকে কমিশনের তরফে বলা হচ্ছে, দ্রুত নিষ্পতির চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, সমাধানের কাজ চলছে অত্যন্ত মন্থর গতিতে। শুক্রবার পর্যন্ত প্রায় সাড়ে ৭ লক্ষের কাছাকাছি মানুষের ভোটের ভবিষ্যত সুনিশ্চিত করেছেন বিচারকরা। কিন্তু যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের ভোটাধিকার কেন কেড়ে নেওয়া হলো, তা স্পষ্ট করা হচ্ছে না। এমনকী, যাঁরা নথি যাচাইয়ের ‘পরীক্ষা’য় পাশ করেছেন, যাঁদের নাম অতিরিক্ত তালিকায় ওঠার কথা, তাঁদের নামও প্রকাশ করা হচ্ছে না।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99