Sunday, April 5, 2026
HomeScrollভারতেই তৈরি হবে ‘এইচ ১২৫’ কপ্টার!
H125 Helicopters

ভারতেই তৈরি হবে ‘এইচ ১২৫’ কপ্টার!

ভারতে অন্তত ৫০০টি হেলিকপ্টার তৈরির পরিকল্পনা রয়েছে!

ওয়েব ডেস্ক : এবার ভারতের মাটিতেই হতে চলেছে এক বেসরকারি হেলিকপ্টারের (Helicopter) যন্ত্রাংশ সংযুক্ত করার শেষ ধাপ! মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ (Emmanuel Macron) যৌথ ভাবে সেই কারখানার উদ্বোধন করেন। বিশেষজ্ঞদের মতে, এই যৌথ প্রকল্প ভারত-ফ্রান্স প্রতিরক্ষা ও বেসামরিক বিমান প্রযুক্তির ক্ষেত্রে বড় মাইলফলক হয়ে উঠতে পারে।

যে হেলিকপ্টারের শেষ ধাপ সম্পূর্ণ হবে তার নাম ‘এইচ-১২৫’ (H 125)। কর্নাটকের ভেমাগাল এলাকায় হবে সংযুক্তিকরণের কাজটি। এই সংযুক্তিকরণের কাজটি যৌথভাবে করবে এয়ারবাস হেলিকপ্টার এবং টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড। অন্যদিকে ‘এইচ-১২৫’-কে অনেকেই ‘এভারেস্ট ক্লাইম্বার’ বলে থাকেন। ২০০৫ সালের ১৪ মে পরীক্ষামূলক উড়ানে এই হেলিকপ্টারটি প্রথম মাউন্ট এভারেস্ট (Mount Everest)-এর চূড়ায় অবতরণ করেছিল। সেখানে চার মিনিট থেকে রেকর্ড তৈরা করেছিল।

আরও খবর : বুধবার সকালেই অচল YouTube! কী হল হঠাৎ?

এই কপ্টারগুলি একজন পাইলটের পাশাপাশি থাকতে পারেন আরও ছয় জন। সর্বোচ্চ ৮,৮৪৮ মিটার উচ্চতায় উঠতে সক্ষম হলেও সাধারণত প্রায় ৭,০১০ মিটার উচ্চতায় উড়তে পারে। ঘন্টার ২৫২ গতিতেও যেতে পারে এই হেলিকপ্টার (Helicopter)। অতিক্রম করতে পারে প্রায় ৬৬২ কিলোমিটার।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের প্রথম দিকেই কর্নাটকের কারখানা থেকে প্রথম ‘এইচ-১২৫’ (H 125) বেরোবে। শুরুতে বছরে প্রায় ১০টি হেলিকপ্টার তৈরির লক্ষ্য রাখা হয়েছে। তবে দীর্ঘমেয়াদে আগামী ২০ বছরে ভারতে অন্তত ৫০০টি হেলিকপ্টার তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও দেওয়া হবে একাধিক ভারতীয় সংস্থাকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto