Sunday, July 5, 2026
HomeScrollভাঙড়ে বিস্ফোরণ, কেমিক্যাল ভর্তি ড্রাম ফেটে গুরুতর জখম ৪ শিশু
Bhangar

ভাঙড়ে বিস্ফোরণ, কেমিক্যাল ভর্তি ড্রাম ফেটে গুরুতর জখম ৪ শিশু

আশঙ্কাজনক তিন বালককে স্থানান্তর করা হয়েছে কলকাতা এমআরবাঙ্গুর হাসপাতালে

ওয়েবডেস্ক-  প্রবল শব্দ! কেঁপে উঠল ভাঙড় ( Bhangar)। রাস্তা তৈরির কেমিক্যাল ভর্তি ড্রাম ( chemicals Drum)  ফেটে আহত চার শিশু। ভাঙড় থানার খড়গাছি এলাকার ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় খেলা করার সময় হঠাৎই রাস্তা তৈরির কেমিক্যাল ভরা ড্রাম বোমের মতন আওয়াজ করে ফেটে ওঠে। ঘটনায় স্থানীয় ৪ শিশু অগ্নিদগ্ধ হওয়ার পাশাপাশি একটি দোকান এবং একটি গাছে আগুন লেগে যায়। আহত অবস্থায় চার শিশুকে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা এমআর বাঙ্গুর হাসপাতালে (MR Bangur Hospital)  স্থানান্তরিত করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ভয়ার্ত চোখ মুখ নিয়ে এদিক ওদিক দৌড়তে থাকে স্থানীয়রা।  স্থানীয়রা দ্রুততার সঙ্গে দোকানের আগুন জল দিয়ে নিভিয়ে দেয়। খবর পেয়ে ভাঙড় থানার (Bhangar Thana)  পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ঘটনার পর থেকেই পলাতক রাস্তার কন্টাকটার। খবর পেয়ে হাসপাতালে এবং ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পরিবারদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। জানা গেছে, তিন জনের মধ্যে একজনের দেহ ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে, অপর একজনের ৫৫ জনের শতাংশ বার্ন।

আরও পড়ুন-  দেগঙ্গায় জমি দখল ঘিরে ধুন্ধুমার, সংঘর্ষে জখম ৮

সূত্রের খবর, ওই এলাকায় পিচের রাস্তার কাজ চলছিল, তার পাশে বসানো ছিল একটি ক্যামিক্যালের ড্রাম। সেই ড্রামেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় কাছেই ছিক ওই চারজন বালক। তাদের গায়ে জ্বলন্ত রাসায়নিক গিয়ে পড়ে। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet