Sunday, March 8, 2026
HomeScrollপ্রার্থী হতে আগ্রহী? ড্রপবক্স বসাল তৃণমূল

প্রার্থী হতে আগ্রহী? ড্রপবক্স বসাল তৃণমূল

বায়োডেটা জমা দেওয়ার শেষ দিন ২ মার্চ

কলকাতা: বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) তৃণমূলের প্রার্থী হতে চান? হঠাৎ কেন এমন বলছি? আসল ব্যাপারটা হল.. রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ সময়ের অপেক্ষা। ফলে হাতে সময় খুবই কম! শাসক-বিরোধী সব শিবিরেই চলছে জোর প্রস্তুতি। তার আগেই তৃণমূল (Trinamool Congress) ভবনে বসল ‘বায়োডেটা বক্স’। আগামী বিধানসভা নির্বাচনে লড়তে আগ্রহী প্রার্থীরা নিজেদের বায়োডেটা জমা দিতে পারবেন ওই বক্সে।তবে এই বক্স বসানোর পর থেকে প্রার্থী হতে চেয়ে আবেদনের বন্যা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত শতাধিকের কাছাকাছি আবেদন জমা পড়েছে ওই বক্সে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রচুর আবেদন জমা পড়েছে ওই ড্রপ বক্সে। ডাক্তার থেকে সমাজসেবী, পড়ুয়া—অনেকেই রয়েছেন তালিকায়। বিধানসভা নির্বাচনে নতুন মুখ খুঁজতেই এই উদ্যোগ বলে খবর। ভোটে প্রার্থী হওয়ার আবেদনের আমন্ত্রণ জানিয়ে ড্রপ বক্স বসল তৃণমূল ভবনে। আর তাতেই ভুঁড়ি ভুঁড়ি আবেদন পড়তে শুরু করেছে তৃণমূলের সদর দফতরে। প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রার্থী হতে চেয়ে অসংখ্য আবেদন জমা পড়েছে ড্রপবক্সে। তৃণমূল সূত্রে খবর, ২রা মার্চ পর্যন্ত এই ড্রপ বক্স থাকবে ভবনে। তারপর শুরু হবে বাছাই পর্ব। যদিও গত কয়েক মাস ধরে বিধানসভা নির্বাচনে প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সোমবার এই বক্স বসানো হয়েছে। জানা গিয়েছে, ওই ড্রপ বক্স বসানোর পরেই বঙ্গ বিধানসভায় তৃণমূলের প্রার্থী হতে চেয়ে বায়োডেটা জমা দিয়েছেন চিকিৎসক মৃণালকান্তি সাহা। যিনি দীর্ঘদিন মাদার টেরেসার সঙ্গে কাজ করেছেন। এছাড়াও আবেদন জমা দিয়েছেন সমাজসেবী এনামুল হক। সবথেকে তাৎপর্যপূর্ণ হল, বহু প্রাক্তন এবং বর্তমান বিধায়কও প্রার্থী হতে চেয়ে ওই বক্সে আবেদন করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: একাদশ -দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্রথম দফার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80