HomeScrollতেলঙ্গানায় শিউড়ে ওঠা ঘটনা, এক রাতেই ৬ জনের......
Telangana

তেলঙ্গানায় শিউড়ে ওঠা ঘটনা, এক রাতেই ৬ জনের……

পলাতক অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : তেলঙ্গানার (Telangana) রঙ্গা রেড্ডি (Ranga Reddy) জেলায় এক রাতে পরপর ছয়টি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, পকসো (POCSO) মামলার অভিযুক্ত ৩৫ বছরের রাজকুমার নামে এক ব্যক্তি প্রথমে নিজের পরিবারের তিন সদস্যকে হত্যা করে। এরপর নাবালিকা অভিযোগকারিণীর বাড়িতে গিয়ে তাঁর মা, ঠাকুমা এবং পরে ওই কিশোরীকেও খুন করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তাকে ধরতে একাধিক বিশেষ দল গঠন করেছে পুলিশ।

তদন্তে জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে রাজকুমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করে ১৬ বছরের এক নাবালিকা। সেই অভিযোগের ভিত্তিতে পকসো মামলা রুজু হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পরে আদালত থেকে আগাম জামিন পায় রাজকুমার।

আরও খবর : ট্রেনের টিকিটে নতুন কড়াকড়ি, স্ক্রিনশট বা পিডিএফ দেখালে গুনতে হতে পারে মোটা জরিমানা

অভিযোগ, শুক্রবার রাতে প্রথমে নিজের চার বছর ও ১৮ মাস বয়সি দুই সন্তানকে খুন করে অভিযুক্ত। এরপর স্ত্রী পার্বতীকেও হত্যা করে বলে অভিযোগ। তারপর অভিযুক্ত নাবালিকার বাড়িতে গিয়ে তাঁর মা ও ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। পরে কিশোরীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গ্রামের কাছে একটি হ্রদের ধারে হত্যা করে দেহ ফেলে রেখে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের (Police) দাবি, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নিজের বাবাকে ফোন করে গোটা ঘটনার কথা স্বীকার করে। এরপর মোবাইল ফোন বন্ধ করে উধাও হয়ে যায়। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তের খোঁজে জোর তল্লাশিও শুরু হয়েছে

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News